
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াকোয়ারেলি সাইমন্ডসের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে (কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং) ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় জায়গা পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ১৫০০ বিশ্ববিদ্যালয়। তালিকাটি নিয়ে ৮ জুন (শনিবার) শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ‘কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং ২০২৪ অনুযায়ী স্থাপত্যবিদ্যায় সেরা ৫০ বিশ্ববিদ্যালয়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটিতে দাবি করা হয়, স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য বিশ্বের সেরা ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়নি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, তথ্যটি সঠিক নয়। এ প্রসঙ্গে অনুসন্ধানে ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাটি যাচাই করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। গত ১০ এপ্রিল প্রকাশিত এই তালিকায় প্রথম স্থানে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) বার্টলেট স্কুল অব আর্কিটেকচার, দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজি।
তালিকাটির শীর্ষ ৫০ বা ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই। তবে তালিকাটিতে ২০১ থেকে ২৪০তম স্থানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)। অর্থাৎ ২০২৪ সালে স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য ১৫০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় না থাকার তথ্যটি সঠিক নয়।
কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সমন্বিত তালিকায় প্রথম ৮০০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে জায়গা পেয়েছে বুয়েট। এতে বুয়েটের অবস্থান ৭৬১ থেকে ৭৭০-এর মধ্যে।
প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের বিগত বছরগুলোর স্থাপত্যবিদ্যা নিয়ে অধ্যয়ন করার জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকাগুলো যাচাই করে দেখা যায়, বাংলাদেশ থেকে এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয় এই র্যাঙ্কিংয়ে জায়গা পেয়েছে।

সরকার প্রতিবন্ধী ভাতা বন্ধ করে দিয়েছে, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘শেখ হাসিনার সময় তাঁদের জন্য প্রতিবন্ধী ভাতা চালু ছিল, কিন্তু বর্তমানে তাঁরা সেই ভাতাও পাচ্ছেন না—এমন অভিযোগ করেন বাক্ ও শ্রবণপ্রতিবন্ধীরা।’
১৪ ঘণ্টা আগে
৫১ শতাংশ মানুষ সমর্থন দিলেই আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে— এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নামে উদ্ধৃতি দিয়ে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
১৫ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজ বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন...
২ দিন আগে
‘মোদির হাতে মুসলমানরা নিরাপদ না। দেখুন কীভাবে এক মুসলিম মেয়েকে দলবল এসে তুলে নিয়ে যাচ্ছে... তারা তাঁকে তাদের মতো করে ব্যবহার করে অবশেষে ছুড়ে ফেলে দেবে’— এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে