চলমান কোটা আন্দোলনের মধ্যে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। এতে দাবি করা হচ্ছে, কোটা সংস্কার আন্দোলনের নামে সাধারণ ছাত্র-ছাত্রীদের আবেগকে পুঁজি করে ফায়দা নিতে চায় বিএনপি। এ জন্য আমীর খসরু মাহমুদ বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের নওমি নামের এক সমন্বয়কের সঙ্গে ফোনে কথা বলছেন। সেই কথোপকথনের একটি কথিত অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‘বাহান্ন নিউজ’ নামের একটি সংবাদমাধ্যমের ফেসবুক পেজে গতকাল বুধবার (১৭ জুলাই) কথিত অডিওটি পোস্ট করা হয়।
কথিত অডিওটিতে এক ব্যক্তিকে আমীর খসরু মাহমুদকে বলতে শোনা যায়, তোমরা কি এগুলোতে জড়িত হচ্ছ নাকি? তোমাদের মানুষজন সব নামাইয়া দাও। কুমিল্লা, ঢাকা সব জায়গায় দাও। মানুষজনকে নামাইয়া দাও ভালো করে।
ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, তোমাদেরকেও তো চিনে না। বন্ধু-বান্ধব নিয়ে নেমে যাও এদের সঙ্গে। ঢাকায় হলে সারা দেশে এমনিতেই হবে। ... আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, আমির খসরু চৌধুরীর কথিত অডিওটি ২০১৮ সাল থেকেই ইন্টারনেটে বিদ্যমান। এর সঙ্গে বর্তমান কোটা আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
২০১৮ সালে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনের সময়ও কথিত অডিওটি ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেখানেও তাঁকে নওমি নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ২০১৮ সালের ৪ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অডিওটি শেয়ার করেছিলেন। অডিওটি ওই দিন অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে।
প্রসঙ্গত, এটি আসলেই বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথোপকথন কি না তা নিশ্চিত করতে পারেনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী পরিস্থিতিতে ‘কলকাতার অবস্থা ভালো নয়’ এবং ‘নরেন্দ্র মোদির লোকেরা মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছে’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭ সেকেন্ডের ওই ভিডিওতে একদল বিক্ষুব্ধ জনতাকে লাঠিসোঁটা নিয়ে তান্ডব চালাতে...
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর বিজেপি সমর্থকেরা মুসলিমদের ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচনের ফল পরবর্তী সহিংসতা হিসেবে এই দাবিটি নেটিজেনদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে।
১ দিন আগে
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বিজিপির জয়ের পর সেখানে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই নিয়ে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ভারতের একটি মসজিদে ট্রাম্পেট বাজিয়ে নামাজে ব্যাঘাত ঘটাচ্ছে উগ্র....
১ দিন আগেভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় উগ্রবাদীরা মুসলিমদের কবরে আগুন ধরিয়ে দিচ্ছে, এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
১ দিন আগে