তীব্র স্রোতে ভেসে যাচ্ছেন এক নারী, গায়ে লাল রঙের জামা। আপাতদৃষ্টিতে মনে হচ্ছে মৃত। ৬ সেকেন্ডের এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ঘটনাটি ফেনীর। বন্যার পানিতে ভেসে যাচ্ছেন ওই নারী। গত শুক্রবার (২৩ আগস্ট) ‘ফরিদুল ইসলাম (Farid UL Islam)’ নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি আজ সোমবার রাত ১০টা পর্যন্ত ৮৫ লাখ বার দেখা হয়েছে। রিয়েকশন পড়েছে ৩৪ হাজারের বেশি। শেয়ার হয়েছে আড়াই হাজার।
রিভার্স ইমেজ অনুসন্ধানে ‘রেসকিউ হাউস ২৫.০’ নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি গত ২২ আগস্ট চ্যানেলটিতে পোস্ট করা হয়। ভিডিওটিতে চীনা ভাষায় ক্যাপশন রয়েছে। ক্যাপশনটি ইংরেজিতে অনুবাদ করে জানা যায়, এটি মূলত শিক্ষামূলক সাজানো ভিডিও। স্রোতযুক্ত নদীতে নামার বিষয়ে সতর্ক করতেই ভিডিওটি বানানো হয়েছে বলে ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।
ইউটিউব চ্যানেলটিতে একই নারীর আরও একাধিক ভিডিও পাওয়া যায়। ২৩ আগস্ট পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, একই পোশাক পরা এক নারী পানি থেকে উঠে যাচ্ছেন। আরেকটি ভিডিওটিতে দেখা যায়, এই নারীকে একজন পুরুষ পানি নিষ্কাশন পাইপের মুখ থেকে টেনে বের করছেন। প্রতিটি ভিডিওতেই চীনা ভাষায় লেখা, এসব ভিডিও শিক্ষামূলক।
সুতরাং, ফেনীতে বন্যার পানিতে এক নারীর ভেসে যাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো। মানুষকে সতর্ক ও সচেতন করতেই এসব ভিডিও তৈরি করা হয়েছে। আর মূল ভিডিওটি একটি চীনা ভাষার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
প্রসঙ্গত, টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে ১১ জেলায় সৃষ্ট বন্যায় সোমবার পর্যন্ত ২৩ জনের প্রাণহানির তথ্য জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

সম্প্রতি ইন্দোনেশিয়ার মাউন্ট আনাক ক্রাকাতাউয়ে একাধিকবার অগ্ন্যুৎপাতে ঘটেছে। এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, এগুলো সেই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের দৃশ্য।
৫ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে—এমন দাবিতে একটি ভিডিও ছড়ানো হয়েছে। প্রচারিত ভিডিওতে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতের কর্মীদের দায়ী করা হয়েছে।
৬ দিন আগে
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র চালানোর দৃশ্য-সংবলিত একটি ভিডিও ছড়িয়ে দিয়ে এটিকে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য সতর্কবার্তা হিসেবে দাবি করা হচ্ছে।
৬ দিন আগে
‘Mohammad Asif Uddin’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়, ‘অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে গিয়ে বাবার চোখের সামনেই বিএনপির সন্ত্রাসীদের নির্মম নির্যাতনের শিকার ছাত্রলীগ কর্মী! মনে রেখো বাংলাদেশ।’
৭ দিন আগে