
একটি বৃহৎ আকারের পাতিলে শুয়ে আছে একটি শিশু। মাথার নিচে একটি তোয়ালে, পাতিলে একটি ব্যাগও দেখা যাচ্ছে। আশপাশে মানুষজন পাতিলটি ঘিরে আছে—এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, শিশুটির পরিবারের সব সদস্য মারা গেছে। শুধু আধমরা অবস্থায় শিশুটি জড়সড় হয়ে আছে একটি পাতিলের মধ্যে। পাশে রাখা ব্যাগে শিশুর প্রয়োজনীয় খাবারসহ সবকিছু রাখা।
ফেসবুক পোস্টগুলোতে ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে কুমিল্লার বুড়িচংয়ের খারাতাইয়া এলাকা। ভারী বৃষ্টিপাত ও উজানে ভারত থেকে আসা ঢলের কারণে চলমান বন্যা পরিস্থিতিতে যে কটি জেলা বিপর্যস্ত তার মধ্যে কুমিল্লা একটি।
ফেসবুকে ভাইরাল পোস্টগুলোতে থাকা স্থানের সূত্র ধরে অনুসন্ধানে নাজমুল হাসান তপন নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পাওয়া যায়। আজ শুক্রবার বিকেল ৪টায় ওই অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। ছবিটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘এই কি তবে অস্তিত্ব? খারাতাইয়া, বুড়িচং থেকে বলছি। ছবিটি আমি নিজে তুলেছি।’
নাজমুল হাসান তপনের দেওয়া পোস্টটি রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রায় দেড় হাজার শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে ২ হাজার। ছবিটির কমেন্টবক্সে সন্ধ্যা ৬টায় তপন লিখেছেন, ‘বাচ্চা এবং তার পরিবার এখন নিরাপদ ও সুস্থ আছেন।’ ৬টা ২৩ মিনিটে দেওয়া আরেকটি কমেন্টে তপন লিখেছেন, ‘কেউ গুজবে কান দেবেন না। বাচ্চা ও তার পরিবার সুস্থ আছে। ছবিটা আমার নিজ মোবাইলে আমি নিজে তুলেছি।’ কমেন্টটিতে ছবিটি যে তাঁর তোলা, সেটির প্রমাণ হিসেবে ছবির মেটা ডেটা শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে, ছবিটি তিনি আজ বেলা ২টা ২৭ মিনিটে তুলেছেন।
পরে ছবিটি সম্পর্কে জানতে নাজমুল হাসান তপনের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তিনি বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী। আমার বাসা হচ্ছে কুমিল্লার বুড়িচংয়ে গোমতীর দক্ষিণ তীর। যেহেতু গোমতীর উত্তরে বন্যা হচ্ছে, আমরা সকালের দিকে ওদিকে উদ্ধার কাজে যাই। উদ্ধারকাজে পর্যাপ্তসংখ্যক মানুষ থাকায় আমরা পরে ত্রাণ নিয়ে কাজ শুরু করি। আমরা খাড়াতাইয়া নতুন বাজার ব্রিজের ওপরে ছিলাম। ওই সময় ট্রলারে করে বাচ্চাটা আসে। বাচ্চাটা তখন পাতিলে ছিল, সঙ্গে মা ছিল। আমি শতভাগ শিওর। আর সম্ভবত দাদি ছিল।’
তিনি আরও বলেন, ‘ট্রলার থেকে বাচ্চাটাকে নামিয়ে নতুন বাজার ব্রিজের ওপর রাখা হয়, তখন ওর মা পাশে লাগেজ রেখে যখন ওকে পাতিল থেকে কোলে নিতে যাবে, তখনই আমি ছবিটি তুলি। বাচ্চা ও তার পরিবার নিরাপদে এবং সুস্থ আছে।’

‘গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রীও গুম অধ্যাদেশ বাতিলের পক্ষে ভোট দিয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। গুমের শিকার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা বর্তমানে বিএনপির সংসদ সদস্য। তাঁর নামে ছড়ানো এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে
২০ ঘণ্টা আগে
রাজশাহীতে এক ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার পর তাঁর মৃত্যু হয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
‘বর্তমানে বাংলাদেশে কেউ নিরাপত্তা নাই। একজন শিক্ষককে এভাবে আঘাত করা ঠিক না। মেধাবীদের নব্য স্বাধীন বাংলাদেশে একজন শিক্ষকও নিরাপদ নয়’—এমন ক্যাপশনে এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
‘মুক্তিযুদ্ধের চেতনায় আমরা ক্রিকেটকে অনেক দূর এগিয়ে নিয়ে যাব’—এমন দাবিতে ব্যারিস্টার রাশনা ইমামের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির এই সদস্যের নামে ছড়িয়ে পড়া কার্ডটি দ্রুতই ভাইরাল হয়ে গেছে।
৩ দিন আগে