বিভিন্ন স্বাস্থ্য উপকারিতার কারণে মধু সবার কাছে প্রাকৃতিক মহৌষধ নামে পরিচিত। তবে মধু খেলে অ্যালার্জি ভালো হয়— এমন ধারণা অনেকের। কিন্তু এই দাবির সত্যতা কতটুকু? চিকিৎসাবিজ্ঞান থেকে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
এই বিষয়ে সার্চ করে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউটের ইউএস লাইব্রেরি অব মেডিসিনের ওয়েবসাইটে ২০০২ সালে টি ভি রাজন, হাওয়ার্ড টেনেন, রিচার্ড এল লিন্ডকুইস্ট, লিওনার্ড কোহেন, জে ক্লাইভের একটি গবেষণাপত্রে এ-সম্পর্কিত তথ্য পাওয়া যায়। গবেষণার ফলাফল থেকে জানা যায়, মধু খেলে অ্যালার্জি কমার বিষয়ে তাঁরা কোনো সত্যতা পায়নি।
একই বিষয়ে কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডা. ক্রিস্টোফার ল্যাবোসের একটি প্রতিবেদন পাওয়া যায়। তিনি জানান, ইন্টারনেট সার্চে প্রায় দেখা যায়, মধু খেলে মানুষের মৌসুমি অ্যালার্জি ভালো হবে। কিন্তু আসলে তা নয়। মধু শরীরের জন্য উপকারী, তবে অ্যালার্জি ভালো করতে কাজে লাগে না।
স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের এক প্রতিবেদন থেকে জানা যায়, মধু খেলে অ্যালার্জি কমে, এই তথ্যের বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই। এটি মিষ্টি খাবারের সুস্বাদু বিকল্প হিসেবে কাজ করে। অনেকে কাশি উপশমকারী হিসেবে মধু খায়। কারও মৌসুমি অ্যালার্জি থাকলে তাঁর উচিত ডাক্তারের সঙ্গে পরামর্শ করে চিকিৎসা নেওয়া।
২০২৪ সালের ২৫ এপ্রিল এনবিসি নিউজে প্রকাশিত প্রতিবেদনে এই বিষয়ে যুক্তরাষ্টের নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির ফেইনবার্গ স্কুল অব মেডিসিনের পেডিয়াট্রিকস অ্যান্ড মেডিসিনের অধ্যাপক ড. রুচি এস. গুপ্তের একটি বক্তব্য পাওয়া যায়। তিনি বলেন, মধু খেলে অ্যালার্জি ভালো হবে—এটির বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানাস ফর মেডিকেল সায়েন্সেসের ওয়েবসাইটে এ বিষয়ে এক প্রতিবেদন পাওয়া যায়। তা থেকে জানা যায়, একদম খাঁটি কিংবা যেকোনো ধরনের মধু মিষ্টির স্বাদ দেবে। তবে অ্যালার্জির সমস্যা দূর করবে না।
সুতরাং, মধু খেলে অ্যালার্জি ভালো হবে—চিকিৎসাবিজ্ঞানে এর পক্ষে কোনো প্রমাণ নেই। মধু শরীরের জন্য উপকারী। তবে মধু খেলে অ্যালার্জি ভালো হবে—এই ধারণা সম্পূর্ণ ভুল।

‘মোদির হাতে মুসলমানরা নিরাপদ না। দেখুন কীভাবে এক মুসলিম মেয়েকে দলবল এসে তুলে নিয়ে যাচ্ছে... তারা তাঁকে তাদের মতো করে ব্যবহার করে অবশেষে ছুড়ে ফেলে দেবে’— এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘এ কেমন নির্মমতা! এই ঘটনা নাকি রাজশাহীতে ঘটেছে। ছেলেটির অপরাধ সে ছাত্রলীগ করতো।’ ভিডিওটি নিয়ে নেটিজনদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
৬ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সমন্বয়ক সিনথিয়া মেহজাবিন মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক নারী এক যুবকের ওপর চড়াও হয়েছেন এবং তাঁকে মারধর করছেন।
১ দিন আগেশেখ হাসিনা ১০ মে ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন—দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে