মাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।’ ছবিটিতে দেখা যাচ্ছে, ধানসদৃশ বস্তুতে একটি নকশা করা হয়েছে। একই ক্যাপশনে আগেও একই ছবি পোস্ট হয়েছে।
‘বিজ্ঞানের অজানা তথ্য’ নামে একটি ফেসবুক গ্রুপে মাহি আক্তার (Mahi Aktar) নামক একটি অ্যাকাউন্ট থেকে গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেওয়া পোস্টটি বেশি প্রচারিত হয়েছে। আজকে সোমবার দুপুর ২টা পর্যন্ত পোস্টটিতে ১৭৬টি রিঅ্যাকশন পড়েছে ৮টি শেয়ার হয়েছে।
সত্যতা যাচাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে প্যাকেজিং অব দ্য ওয়ার্ল্ড নামের একটি ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়। এর সঙ্গে ধানের ওপর মাইক্রোস্কোপ ব্যবহার করে নকশা তৈরি করা হয়েছে দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।

ওয়েবসাইট থেকে জানা যায়, এটি থাইল্যান্ডের ‘হেলদি ফুড হেলদি লাইফ’ ব্রান্ডের থাই ওয়াইজডম রাইস নামের চালের প্রচারণার জন্য কাঠের ওপর কারিগর দিয়ে ধানের বীজের আদলে তৈরি একটি নকশার ছবি।
কেন এমন নকশা তৈরি করেছিলেন, তার কারণ হিসেবে তারা জানায়, আধুনিক পদ্ধতিতে নানান উপায়ে ধান চাষের বিষয়টি আসলেই ভালো কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তাই তারা একটি গবেষণার মাধ্যমে নিশ্চিত করে যে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে ভালো ও উন্নতমানের ধান পাওয়া সম্ভব। যেখানে মহিষ দিয়ে চাষের মাধ্যমে মাটি তৈরি, চারা তৈরি এবং রোপণ, হাতে বপন ও কর্তন এবং হাতের মাধ্যমেই প্রক্রিয়াজাত করা হয়। এই পুরো বিষয়টিই নকশায় উপস্থাপন করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ করে প্রম্পট ডিজাইনের ওয়েবসাইটেও ছবিটি পাওয়া যায়।
ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, নকশা একটি বড় কাঠের টুকরাতে স্থানীয় ভাস্করদের মাধ্যমে তৈরি করা হয়। প্রাচীন পদ্ধতিতে ধান চাষের প্রক্রিয়া কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয় তা নকশাতে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল পদ্ধতির নকশা মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নির্মাণ করা হয়নি। প্রকৃতপক্ষে, থাইল্যান্ডের একটি ধান প্রক্রিয়াজাতকরণ কোম্পানি তাদের পণ্যের গুণগত মান তুলে ধরতে স্থানীয় কিছু কারিগর দিয়ে কাঠের ওপর নকশাটি তৈরি করেন।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২১ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১ দিন আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে