
‘একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে, বাকিরা টাকার জন্য’—রুমিন ফারহানার নামে এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই স্বতন্ত্র সংসদ সদস্যের নাম ও ছবি ব্যবহার করে প্রচারিত বক্তব্যটি মুহূর্তেই ভাইরাল হয়।
‘ছাত্রশিবির মিডিয়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে একটি পোস্ট শেয়ার করা হয়, যা সম্ভাব্য প্রথম পোস্ট এবং সবচেয়ে বেশি ছড়িয়েছে। ২ জুন রাত ৮টা ১৮ মিনিটে শেয়ার করা ওই পোস্টে ৮ জুন বেলা ১২টা পর্যন্ত প্রায় ৮ হাজার ৯০০ রিঅ্যাকশন, ৩৩৭ কমেন্ট ও ৬৪৯ শেয়ার রয়েছে।
শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করে ইতিবাচক ও নেতিবাচক নানা প্রতিক্রিয়া জানিয়েছেন।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণে কোনো গণমাধ্যমের লোগো, তথ্যের উৎস কিংবা তিনি কবে, কোথায় এমন বক্তব্য দিয়েছেন—তার সুনির্দিষ্ট কোনো উল্লেখ পাওয়া যায়নি।
রুমিন ফারহানার মতো একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য এ ধরনের মন্তব্য করলে তা স্বাভাবিকভাবেই মূলধারার গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমে আলোচিত দাবির পক্ষে কোনো সংবাদ পাওয়া যায়নি।
অনুসন্ধান চালিয়ে নির্ভরযোগ্য কোনো সূত্র কিংবা রুমিন ফারহানার ব্যবহৃত নিজস্ব ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও আলোচিত দাবির বিষয়ে কোনো পোস্ট বা সত্যতা পাওয়া যায়নি।
এ ছাড়া আলোচিত দাবিতে যেসব অ্যাকাউন্ট ও পেজ থেকে পোস্টগুলো প্রচার করা হয়েছে, সেগুলো পর্যালোচনায় দেখা যায়—অ্যাকাউন্টগুলোতে নিয়মিতভাবে জামায়াত-সমর্থিত পোস্ট শেয়ার করা হয়।
মূলত কোনো তথ্য-প্রমাণ ছাড়াই রুমিন ফারহানার ছবি ব্যবহার করে একটি মনগড়া বক্তব্য তৈরি করে ফেসবুকে ছড়ানো হয়েছে।
রুমিন ফারহানার নাম ও ছবি ব্যবহার করে ‘একমাত্র জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’ শীর্ষক যে বক্তব্যটি ছড়ানো হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই।

‘কলকাতা বিমানবন্দরের কাছে ১৩৬ বছরের পুরোনো গৌরী জামে মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ভিডিওটি শেয়ার (১, ২) করে দাবি করেছেন, মন্দির নির্মাণের জন্য মসজিদটি ভেঙে ফেলা হয়েছে।
১ দিন আগে
মতিঝিল থানা বিএনপির সভাপতি শিবলুর রহমান শিবুকে জনগণ গণপিটুনি দিয়েছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ‘Prime New Fanny Bd’ নামের একটি অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভিডিওটি শেয়ার করা হয়। শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়...
২ দিন আগে
এখন ২০২৬ সাল। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ইথিওপিয়া নিয়ে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে, যেখানে বলা হচ্ছে—সারা দুনিয়ায় এখন ২০২৬ সাল চললেও ইথিওপিয়ায় কেবল ২০১৯ সাল শুরু হয়েছে। একই সঙ্গে দাবি করা হচ্ছে, দেশটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়ে ৭ থেকে ৮ বছর পিছিয়ে এবং প্রায় ১ হাজার ৫০০ বছরের পুরোনো নিজস্ব...
২ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর করমর্দনের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে।
৬ দিন আগে