
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দিল্লিতে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, শুভেন্দু অধিকারী নিজ বাড়িতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং এটি তাঁদের সাম্প্রতিক সাক্ষাতের ছবি।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে ।
এই দাবিতে ইনস্টাগ্রামে পোস্ট আছে এখানে, এখানে ।
‘Akm Shamim Osman’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১১ মে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি ছড়িয়েছে। শেয়ার করা পোস্টটিতে আজ (১৫ মে) বেলা ১টা ৪৪ মিনিট পর্যন্ত প্রায় ৩ হাজার ৬০০ রিঅ্যাকশন, ২৭৩ কমেন্ট ও ৬৫টি শেয়ার রয়েছে।
ছবিটি পর্যবেক্ষণ করলে একটি ঘরের ভেতরে শুভেন্দু অধিকারীসহ কয়েক ব্যক্তির সঙ্গে শেখ হাসিনাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে পোস্টটিতে ছবিটি কবে, কোথায় ও কখন তোলা হয়েছে তার কোনো উল্লেখ নেই।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানেও আলোচিত দাবির পক্ষে কোনো প্রতিবেদন কিংবা তথ্য পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Biplab Kumar Deb’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৫ সালের ৩০ জুন শেয়ার করা একটি পোস্টের ছবির সঙ্গে আলোচিত ছবিটির মিল পাওয়া যায়। ওই পোস্টের ক্যাপশনে ইংরেজিতে লেখা, ‘কলকাতায় পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা শ্রী শুভেন্দু অধিকারীজির সঙ্গে দেখা হলো। রাজ্যে নারীর সুরক্ষা এবং সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনাটি নিয়ে গভীর আলোচনা হয়েছে।’ পেজটি পর্যবেক্ষণ করে জানা যায়, বিপ্লব কুমার দেব ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী।

তবে বিপ্লব কুমার দেবের প্রকাশিত ওই গ্রুপ ছবিতে শেখ হাসিনা নেই। আলোচিত ছবিতে শেখ হাসিনাকে যে স্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, সেখানে ভিন্ন এক ব্যক্তিকে দেখা যায়। তবে ছবিটির পেছনের দেয়াল, ঘরের সাজসজ্জা এবং পাশে দাঁড়ানো ব্যক্তিদের অবস্থানের সঙ্গে ভাইরাল ছবিটির হুবহু মিল রয়েছে।
একই ছবি বিপ্লব কুমার দেবের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও খুঁজে পাওয়া যায়।

এ ছাড়া ছবিটি পর্যবেক্ষণ করলে শেখ হাসিনার অবস্থানের সঙ্গে ছবির অন্যদের অবস্থানের অসংগতি স্পষ্ট। ছবিতে সবাইকে এক সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও শেখ হাসিনাকে সামনের দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। ২০২৫ সালে কলকাতায় শুভেন্দু অধিকারীর সঙ্গে ত্রিপুরার সাবেক মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সাক্ষাতের একটি ছবিতে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবি বসিয়ে এই বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

‘মোদির হাতে মুসলমানরা নিরাপদ না। দেখুন কীভাবে এক মুসলিম মেয়েকে দলবল এসে তুলে নিয়ে যাচ্ছে... তারা তাঁকে তাদের মতো করে ব্যবহার করে অবশেষে ছুড়ে ফেলে দেবে’— এমন দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মারধরের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘এ কেমন নির্মমতা! এই ঘটনা নাকি রাজশাহীতে ঘটেছে। ছেলেটির অপরাধ সে ছাত্রলীগ করতো।’ ভিডিওটি নিয়ে নেটিজনদের মাঝে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
২ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সমন্বয়ক সিনথিয়া মেহজাবিন মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাতের বেলায় এক নারী এক যুবকের ওপর চড়াও হয়েছেন এবং তাঁকে মারধর করছেন।
৩ দিন আগেশেখ হাসিনা ১০ মে ভারতীয় মিডিয়াকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন—দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৩ দিন আগে