Ajker Patrika

বিএনপির এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের দাবিটি গুজব

ফ্যাক্টচেক ডেস্ক
বিএনপির এমপি বরকতউল্লা বুলুর পদত্যাগের দাবিটি গুজব
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলুর পদত্যাগের দাবিতে ছড়ানো ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য বরকতউল্লা বুলু পদত্যাগ করেছেন—এমন একটি দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

‘Kapil Halder Sajal’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফটোকার্ডটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়—‘বিশেষ বার্তা- উইকেট পড়লো দুই, চিন্তা করোনা নয়ন যুদ্ধ ময়দানেই হবে।’ পোস্টটির কমেন্টে অনেক ব্যবহারকারী বিষয়টিকে সত্য মনে করে একদিনে বিএনপির দুই এমপির পদত্যাগের কথা উল্লেখ করেন, তবে কেউ কেউ এটিকে অসত্য বলেও কমেন্ট করেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

অনুসন্ধানে ‘ওটিএন বাংলা’ নামের ওয়েবসাইটে আজ ১৮ নভেম্বর ‘পদত্যাগ করলেন বিএনপির আরেক এমপি বরকতউল্লা বুলু!’ শিরোনামেপ্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। একই শিরোনাম সংবলিত প্রতিবেদনটি আজ সকাল ৯টা ৫০ মিনিটে ‘OTN Bangla’ নামের ফেসবুক পেজেও শেয়ার করা হয়।

তবে সংবাদটির শিরোনামে পদত্যাগের কথা উল্লেখ করা হলেও প্রতিবেদনের ভেতরে বিষয়টিকে কেবল ‘গুঞ্জন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। সেখানে বলা হয়, এ বিষয়ে তিনি এখনো প্রকাশ্যে কোনো ঘোষণা দেননি এবং তথ্যটি যাচাই-বাছাই চলছে। অর্থাৎ, কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা সূত্র ছাড়াই শিরোনামে বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে।

ওটিএন বাংলার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
ওটিএন বাংলার প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

জাতীয় সংসদের অফিশিয়াল ওয়েবসাইটপর্যবেক্ষণ করে দেখা যায়, বর্তমান সংসদ সদস্যদের তালিকায় নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য হিসেবে বরকতউল্লা বুলুর নাম এখনো বহাল রয়েছে। এ ছাড়া এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত জাতীয় কোনো মূলধারার গণমাধ্যম, বিএনপি কিংবা জাতীয় সংসদ সচিবালয় সূত্রে তাঁর পদত্যাগের কোনো তথ্য পাওয়া যায়নি।

জাতীয় সংসদের অফিশিয়াল ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট
জাতীয় সংসদের অফিশিয়াল ওয়েবসাইট। ছবি: স্ক্রিনশট

প্রকৃতপক্ষে, এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগকরেন। ১৭ নভেম্বর জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁর পদত্যাগের বিষয়টি জানান। এ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ‘ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা’ শিরোনামেপ্রতিবেদন প্রকাশ করে। বাসসের প্রতিবেদনে বলা হয়, কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক ১৪ নভেম্বর থেকে পদত্যাগ কার্যকর করার সিদ্ধান্ত নিয়ে স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান। স্পিকার ১৫ নভেম্বর সেটি গ্রহণ করেন। ফলে সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী আসনটিশূন্য হয়।

কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ নিয়ে প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ বিষয়ে দ্য ডেইলি স্টার , সমকাল সহ জাতীয় গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শারীরিক অসুস্থতা ও চিকিৎসার কারণে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় ওসমান ফারুক পদত্যাগ করেন। মূলত ওসমান ফারুকের পদত্যাগের ঘটনার পরিপ্রেক্ষিতেই বরকতউল্লা বুলুকে জড়িয়ে এই তথ্য ছড়ানো হচ্ছে।

সিদ্ধান্ত

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লা বুলু পদত্যাগ করেছেন—এমন দাবিতে ছড়ানো দাবিটি ভিত্তিহীন। সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পদত্যাগের ঘটনার প্রেক্ষাপটে কোনো প্রমাণ ছাড়াই নিছক গুঞ্জনের ওপর ভিত্তি করে এই বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত