
চট্টগ্রামের বিএনপি নেতা হুজুরদের নির্দেশ দিচ্ছেন দু-চারটা হিন্দুকে ধরে মুসলমান বানাতে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে , এখানে এবং এখানে।
‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত শুক্রবার (২২ মে) আলোচিত দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়। শেয়ার করা ওই ভিডিও আজ মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০টা পর্যন্ত এক লাখের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটি ৩ হাজার ১০০টি রিঅ্যাকশন, ৪৮৫টি কমেন্ট ও ৬৯৮ বার শেয়ার হয়েছে।
‘রবীন্দ্র নাথ বর্মন’ নামের একটি অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে দাবি করা হয়েছে, ‘চট্টগ্রামের বিএনপি নেতা হুজুরদের নির্দেশ দিচ্ছেন দুই-চারটা হিন্দুকে ধরে মুসলমান বানাতে। হিন্দুরা হলো কাফের, কাফেরদের কি মুসলিম বানানো সঠিক হবে।’
শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করে সাম্প্রদায়িক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

ভাইরাল ৩০ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সাদা পাঞ্জাবি ও টুপি পরা একজন ব্যক্তি তাঁর সামনে থাকা সাদা টুপি ও বড় দাড়িওয়ালা এক বয়স্ক ব্যক্তির উদ্দেশে বলছেন, ‘আপনি দেশে দেশে আসতেছেন, দৌড়াইতেছেন, ভালো করতেছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনাদের তাবলিগ থেকে আমাদের সাঈদী সাহেব, উনি জামায়াতে ইসলামী হইলেও অনেক হিন্দুকে মুসলমান বানাইছে, এটা সত্যি। কিন্তু আপনারা তাবলিগ জামাত থেকে একটা হিন্দুকেও মুসলমান বানাতে পারেন নাই এখনো।’
এর উত্তরে ওই বয়স্ক লোক বলেন, ‘এমন হয়তো অনেক জায়গায়।’ তখন সাদা টুপি ও পাঞ্জাবি পরা ওই ব্যক্তি আবার বলেন, ‘হইলে হবে এমন না। আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। দুই-চারটা হিন্দুকে মুসলমান বানান।’ এ সময় সামনে থাকা বয়স্ক ব্যক্তিকে ‘আলহামদুলিল্লাহ’ বলে তাঁর সঙ্গে হাসিমুখে হ্যান্ডশেক করতে দেখা যায়।
তবে ভিডিওতে চট্টগ্রামের বিএনপি নেতার কথা বলা হলেও তিনি চট্টগ্রামের কোন এলাকার নেতা, তাঁর নাম-পরিচয় কিংবা তিনি কোথায়, কবে এই কথা বলেছেন—সে সম্পর্কে কোনো তথ্য ভিডিওতে বা শেয়ার করা অ্যাকাউন্টগুলোর কোথাও পাওয়া যায়নি।
পরে ঘটনার প্রকৃত উৎস জানতে ভিডিওর কয়েকটি গুরুত্বপূর্ণ কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ অনুসন্ধানে ২০১৬ সালের ২৮ আগস্টে ভারতীয় গণমাধ্যম Scroll.in-এ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ‘Union council chairman in Bangladesh caught on camera asking Muslim group to convert Hindus to Islam’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া যায়।

ওই প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি ২০১৬ সালের আগস্ট মাসের। সে সময় বাংলাদেশের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুনুর রশীদের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। ৩৮ সেকেন্ডের ওই ভিডিওতে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যানকে তাবলিগ জামাতের একটি দলের উদ্দেশে এই বিতর্কিত বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ও জাতীয় পর্যায়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছিল।
সে সময় ভিডিওর সত্যতা স্বীকার করলেও চেয়ারম্যান হারুনুর রশীদ দাবি করেছিলেন, তাঁর মূল ১৫ মিনিটের বক্তব্যটি কেটে কেবল একটি নির্দিষ্ট অংশ ছড়িয়ে তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে। তবে এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগে তৎকালীন ওই আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যানকে ৭২ ঘণ্টার মধ্যে অপসারণ এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আলটিমেটাম দিয়েছিল।

এ ছাড়া ওই প্রতিবেদনে দেশীয় গণমাধ্যম ঢাকা ট্রিবিউনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ২৭ আগস্টে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ‘Chittagong UP Chairman for converting Hindus’ শিরোনামের ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে বর্তমানে আলোচিত দাবিতে ছড়ানো ভিডিওটির হুবহু মিল রয়েছে।
সিদ্ধান্ত
২০১৬ সালে চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগ মনোনীত ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদের বিতর্কিত বক্তব্যের ভিডিওকে চট্টগ্রামের বিএনপি নেতার নামে প্রচার করা হচ্ছে।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে ভাইরাল হওয়া ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি অ্যালবিনো (শ্বেতি) মহিষকে নিয়ে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন—এমন দাবিতে একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
রাজধানীর পল্লবীতে সম্প্রতি শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে কেন্দ্র করে যখন দেশজুড়ে তীব্র ক্ষোভ ও আতঙ্ক দেখা দিয়েছে, বিচারের দাবি উঠছে, সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে একশ্রেণির ব্যবহারকারী পুরোনো ও ভিন্ন প্রেক্ষাপটের ঘটনাগুলোকে নতুন অপরাধের ভিডিও বলে প্রচার করছে। এসব দাবিতে শেয়ার করা ভিডিও দ্রুত ভাই
২ দিন আগে
মুসলমানদের নিয়ে কটূক্তি করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে জুতা নিক্ষেপ করেছেন এক মুসলিম নারী এমপি—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
২ দিন আগে
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে নবনির্বাচিত বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে নতুন নির্দেশনা জারি করেছে। বুধবার (১৩ মে) রাজ্য সরকারের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন থেকে নির্ধারিত সরকারি কর্তৃপক্ষের অনুমতি এবং পশুচিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া গরু, ষাঁড়...
৩ দিন আগে