
ফিলিস্তিনে নিখোঁজ হওয়ার দুই মাস পর দুই শিশুর মৃতদেহ তাদের বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে, এমন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
‘Our Sylhet (Second London)’ নামের একটি ফেসবুক গ্রুপে ২০ এপ্রিল রাত ৮টা ৫৯ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। ওই পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, ‘অতঃপর দুই মাস পরে তাদের বাড়ির ধ্বং/স/স্তূ/পের নিচে তাদের পাওয়া গিয়েছিল। ফি’লি’স্তিন গা’জা’ (লেখা ও বানান অপরিবর্তিত)। আলোচিত দাবিতে এটিই সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। ওই পোস্টটিতে ২২ এপ্রিল বিকেল ৪টা ৫ মিনিট পর্যন্ত ৬ হাজার রিঅ্যাকশন, ৪৮ কমেন্ট এবং ৯৯ শেয়ার রয়েছে।
ভাইরাল পোস্টগুলোর কমেন্ট বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য ধরে নিয়ে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘আল্লাহ ওদের জান্নাতুল ফেরদৌস দান করুন’, কেউ লিখেছেন, ‘হে আল্লাহ তুমি এর বিচার দুনিয়াতে করো’, আবার কেউ বলেছেন, ‘আহ্ জীবন 😭😭😭😭😭😭😭’। (লেখা ও বানান অপরিবর্তিত)
আজকের পত্রিকার অনুসন্ধান
ছড়িয়ে পড়া ফটোকার্ড পর্যবেক্ষণে দেখা যায়—ছবির এক অংশে দুই কন্যাশিশুকে পানির বোতল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুজনের পরনেই গোলাপি রঙের জামা। ছবির আরেক অংশে দুই শিশুর মৃতদেহের ছবি রয়েছে। তবে সেখানে কোনো সূত্র, গণমাধ্যমের নাম কিংবা ঘটনার প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি।
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স–এর একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়।
রয়টার্স জানায়, ছবিটির প্রথম ২০০৬ সালের মে মাসে ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ফ্লিকার–এ প্রকাশিত হয়েছিল। সেখানে উল্লেখ করা হয়, ছবিটি ওই বছরের ২২ মে তোলা এবং এটি বলিভিয়ার একটি জাদুঘরে সংরক্ষিত ঊনবিংশ শতাব্দীতে মমি করা দুই শিশু।
ছবিটির আলোকচিত্রী ব্রিটিশ ফটোগ্রাফার টানিয়া নাইট রয়টার্সকে বলেন, ছবিটি তিনিই তুলেছেন এবং এর সঙ্গে গাজার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, ফিলিস্তিনিদের সমর্থন করলেও এই ছবিটি ওই প্রেক্ষাপটে ব্যবহার করা সম্পূর্ণ বিভ্রান্তিকর।
টানিয়া নাইট আরও বলেন, ছবিটি বলিভিয়ার ‘কাসা নাসিওনাল ডি মোনেদা’ জাদুঘর থেকে তোলা, যেখানে স্প্যানিশ ঔপনিবেশিক আমলের দুই শিশুর মমি সংরক্ষিত রয়েছে।

জাদুঘর কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করে জানায়, ছবিতে থাকা দুটি দেহ আসলে মমি এবং এগুলো তাদের সংগ্রহের অংশ। আনুমানিক ১৭ থেকে ১৮ শতকের মধ্যবর্তী সময়ে এই দেহগুলো সংরক্ষণ করা হয়।
সিদ্ধান্ত
ধ্বংসস্তূপ থেকে গাজার দুই শিশুর মরদেহ উদ্ধার দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি প্রকৃতপক্ষে বলিভিয়ার একটি জাদুঘরে সংরক্ষিত মমির ছবি।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডোনাল্ড ট্রাম্পকে ‘সাবধানে কথা বলার’ পরামর্শ দিয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এ ছাড়া ‘ওয়াশিংটনের মতো আর কেউ পারমাণবিক হুমকি দেয় না’ বলে মন্তব্য করেছেন মেলোনি— এমন দাবিও করা হয়েছে।
১ দিন আগে
যুবরাজ মুহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সৌদি আরব গিয়ে একসঙ্গে খাবার খাচ্ছেন শেখ হাসিনা এবং তাঁকে সম্মানের সঙ্গে দেশে ফিরতে না দিলে কঠোর পদক্ষেপ নেবে সৌদি সরকার—এমন দাবিতে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে আরও বলা হচ্ছে, এই মন্তব্য করেছেন সৌদি আরবের যুবরাজ নিজেই।
২ দিন আগে
লাঠিসোঁটা হাতে একটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স-এ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু ও তাদের মন্দিরে হামলার ঘটনা।
২ দিন আগে
সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করলে মানসিক শক্তি কমে যায়, মনোযোগ নষ্ট হয় কিংবা দিনের শুরুতেই মানসিক চাপ বাড়ে—এমন ধারণা বেশ প্রচলিত। অনেক ক্ষেত্রে এটিকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য হিসেবেও উপস্থাপন করা হয়।
২ দিন আগে