লঞ্চে শুরু, লঞ্চেই শেষ। এর মধ্যে রয়েছে শ্বাসরুদ্ধকর ঘটনা ও রহস্য। এমনই থ্রিলার গল্পে নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘লোহার তরী’। বানিয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। গল্প লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা ও সঞ্জয় সমদ্দার।
এই সিনেমায় নিজের চেনারূপকে পেছনে ফেলে অনেকটা ব্যতিক্রম চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা। তবে কী সেই চরিত্র উত্তর মিলবে ভালোবাসা দিবসে আই থিয়েটার অ্যাপে সিনেমাটি মুক্তি পেলে। সিনেমার গল্পের প্রয়োজনে তিশা লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন জীবন বাজি রেখে। তিশা বলেন, ‘একটানা শুটিং করেছি লঞ্চে। আমি ভালো সাঁতার জানি না। কিন্তু গল্পের প্রয়োজনে একটি দৃশ্যে লঞ্চ থেকে নদীতে ঝাঁপ দিয়েছি। ভেবেছিলাম, উতরে যাব। কিন্তু স্রোতের টানে একপর্যায়ে লঞ্চের নিচে চলে যাচ্ছিলাম! সত্যি বলতে, খুব ভয় পেয়েছিলাম সেদিন। কিন্তু গল্প ও চরিত্রের প্রয়োজনে ঝুঁকিটা আমি জেনেবুঝেই নিয়েছি। ইউনিটের সবাই আমাকে পূর্ণ সহযোগিতা করেছেন।’
তিশার সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নির্মাতা সঞ্জয় সমদ্দারও। বললেন, ‘তিশা অনেক ঝুঁকি নিয়েছেন। লঞ্চ থেকে লাফ দিতে হয়েছে। তখন কীর্তনখোলা নদীতে অনেক স্রোত ছিল। যদিও পর্যাপ্ত লাইফগার্ড ছিল। কিন্তু আমি মুগ্ধ হয়েছি, কাজের প্রতি তিশার ডেডিকেশন দেখে। অনেকেই তো এমন ঝুঁকি নিতে চান না।’
তানজিন তিশা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন মনোজ প্রামাণিক, খন্দকার লেনিন, শাহজাহান সম্রাট, সেমন্তী সৌমি, শাহেদ আলী, প্রিয়ন্তী উর্বি, ডন, রবি প্রমুখ।
আরও পড়ুন:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫