দ্বিতীয়বার স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্সের শুভেচ্ছাদূত নির্বাচিত হলেন ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা। গত বছরও তিনি এই ব্র্যান্ডের শুভেচ্ছাদূত ছিলেন। এ বছর নতুন করে চুক্তিবদ্ধ হলেন। চুক্তি অনুযায়ী আগামী এক বছর তিনি ইনফিনিক্স ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের বিভিন্ন ডিভাইসের প্রচারে অংশ নেবেন।
বাংলাদেশের স্মার্টফোনপ্রেমী, বিশেষ করে গেমিংভক্ত তরুণদের কাছে পছন্দের ব্র্যান্ড হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ইনফিনিক্স। ব্র্যান্ডের এই প্রসারে বিগত বছরে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তানজিন তিশা। ইনফিনিক্সের সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হওয়ার ব্যাপারে তানজিন তিশা বলেন, ‘ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোনগুলো গ্রাহকদের মন জয় করেছে। তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এই ব্র্যান্ডের প্রচারের দায়িত্ব পেয়ে আমি গর্বিত ও আনন্দিত।’
ইনফিনিক্স জানিয়েছে, আকর্ষণীয় ডিজাইন ও সর্বাধুনিক প্রযুক্তির ইনফিনিক্সের স্মার্টফোনগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করার ক্ষেত্রে তানজিন তিশাই এখন পর্যন্ত ব্র্যান্ডের সেরা পছন্দ। তিনি দীর্ঘদিন গ্রাহকদের কাছে ইনফিনিক্সের বার্তা পৌঁছে দিয়েছেন। আবারও তাঁকে শুভেচ্ছাদূত করতে পেরে আমরা আনন্দিত।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫