ঘর সামলাচ্ছেন মোশাররফ করিম আর অফিস তানজিন তিশা! পরপর ৩ বার চাকরি হারানোর পর সাহেদকে বাসার দায়িত্ব দিয়ে নিজেই চাকরিতে যোগ দেয় মিরা। এখানে সাহেদ হলেন মোশাররফ করিম আর মিরা হলেন তানজিন তিশা।
দুজনকে নিয়ে মজার এক নাটক নির্মাণ করলেন এস আর মজুমদার। নাম ‘ওলট পালট’। নামের সঙ্গে মিল রয়েছে গল্পেও, যেখানে দেখা যাবে ঘর সামলাচ্ছেন স্বামী মোশাররফ করিম আর অফিস নিয়ে ব্যস্ত তানজিন তিশা!
নির্মাতা বলেন, ‘গল্পটির মধ্যে প্রেম, বিরহ, চ্যালেঞ্জ এবং একটি সংসার রয়েছে। আমি মনে করি এই গল্পটি প্রতিটি সংসারের ভেতরেই আছে। আমরা শুধু পুরনো গল্পটিকে একটু নতুন আদলে তুলে ধরেছি। চেষ্টা করেছি কিছু ইতিবাচক বার্তা দেওয়ার।’
সিএমভি প্রযোজিত ‘ওলট পালট’ শিগগিরই উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

প্রতিবছরের মতো আনন্দ-উচ্ছ্বাসে উৎসবের আমেজে পয়লা বৈশাখ উদ্যাপন করেছে দেশবাসী। বাদ যাননি তারকারাও। বাংলা নববর্ষ উদ্যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা।
১ দিন আগে
পয়লা বৈশাখ উপলক্ষে আজ ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’। নতুন এই ওয়েব ফিল্মটি দেখা যাবে বিনা মূল্যে। বিঞ্জ জানিয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে কোনো সাবস্ক্রিপশন ফি ছাড়াই বিনা মূল্যে উপভোগ করা যাবে ওয়েব ফিল্মটি।
১ দিন আগে
বাংলা পঞ্জিকাবর্ষের প্রথম দিন উপলক্ষে দেশজুড়ে আজ উৎসবের আমেজ। দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে কনসার্ট ও সংগীতানুষ্ঠান। এসব অনুষ্ঠানে গানে গানে দর্শক মাতাবেন খ্যাতিমান শিল্পী ও ব্যান্ড।
১ দিন আগে
উৎসবকে আরও রাঙিয়ে তুলতে নতুন গান প্রকাশ করেন শিল্পীরা। বাংলা নববর্ষ উপলক্ষে নতুন গান নিয়ে এসেছেন বাপ্পা মজুমদার, সোনিয়া, মাহতিম, মেখলা, গানের দল বেঙ্গল সিম্ফনিসহ অনেকে।
১ দিন আগে