
খুলনার দাকোপে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঝর্ণা রায় নামের এক নার্সের বিরুদ্ধে রোগী ও তাঁর স্বজনদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার ভুক্তভোগী ব্যক্তিরা সাংবাদিকদের জানান, নিজ এলাকায় কর্মরত থাকা ওই নার্সের দুর্ব্যবহার চরমে পৌঁছেছে। তাঁর বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছেন এলাকাবাসী।
স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা কিছু রোগী জানান, গত মঙ্গলবার উপজেলার পশ্চিম বাজুয়া এলাকার তপন ঘোরামীর স্ত্রী রিতা ঘোরামীকে গর্ভবতী অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাঁর সিজার করা হয়। পরবর্তীতে রিতার প্রচণ্ড কাশি অনুভব হলে তাঁর সঙ্গে থাকা মা বিমলা মণ্ডল কর্তব্যরত সেবিকাদের বিষয়টি জানান। সেবিকাদের কাছে কাছে বারবার সাহায্য চাওয়ায় সেবিকা ঝর্ণা রায় রাগান্বিত হয়ে বিমলার সঙ্গে দুর্ব্যবহার করেন। ঝর্ণার দুর্ব্যবহারে ও মেয়ের কাশিজনিত কষ্ট দেখে বৃদ্ধ বিমলা কান্নায় ভেঙে পড়েন। এ সময়ে আশপাশের বেডের অন্যান্য রোগী ও তাঁদের স্বজনেরা বিমলাকে সান্ত্বনা দেন।
গতকাল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাধিকা বিশ্বাসসহ রিতার আশ-পাশের একাধিক রোগী ও তাঁদের স্বজনেরা ওই সেবিকার দুর্ব্যবহারের কথা স্বীকার করেন।
বৃদ্ধ বিমলা মণ্ডল বলেন, ‘আমি আমার মেয়ের কাশির বিষয় নিয়ে একাধিকবার সাহায্য চাইতে গেলে সেবিকা ঝর্ণা রাগান্বিত হয়ে বলেন, ‘মেয়ের গলায় লাঠি দিয়ে ভালো করে গুঁতিয়ে দিলে কাশি ভালো হয়ে যাবে।’
অভিযুক্ত সেবিকা ঝর্ণা রায়ের কাছে বিষয়ের সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রোগীদের সেবা করা আমাদের কাজ। এমন কোনো ঘটনা ঘটেনি। আমি কারওর সঙ্গে দুর্ব্যবহার করিনি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য স্বপন কুমার মণ্ডল বলেন, ‘সেবিকা ঝর্ণা তাঁর ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চেয়েছেন।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) মোজাম্মেল হক নিজামী বলেন, ‘প্রতিটি রোগীর প্রতি আমরা শ্রদ্ধাশীল। হাসপাতালে কোনো রোগী ভর্তি হলে যত্নসহকারে সেবা দেওয়া হয়। তারপরও যদি কোনো সেবিকা রোগী ও তাঁর স্বজনদের সঙ্গে অশোভন আচরণ করে থাকেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫