
করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী সফল গণটিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। এই কার্যক্রম রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা সম্পৃক্ত ছিল বলেই তা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হয়েছে। করোনাভাইরাস মোকাবিলায় রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
গতকাল শনিবার শহরের রাজাঝির দিঘির পাড়ের রেড ক্রিসেন্ট ফেনী ইউনিট কার্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী ইউনিটির বার্ষিক সাধারণ সভায় বক্তারা এ কথা বলেন।
দুর্যোগ মোকাবিলায় যুব সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বক্তারা বলেন, প্রশিক্ষণ না হলে সক্ষমতার ঘাটতি থেকে যায়। তাই সক্ষমতা বৃদ্ধির জন্য তাদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ফেনী জেলা চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফু, আবদুল করিম প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫