আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম। বাজারে দেশি ও ব্রয়লার মুরগি সরবরাহ কম থাকার অজুহাতে ব্যবসায়ীরা মুরগির দাম বাড়িয়ে দিয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের । গত কয়েক দিনে ব্রয়লার মুরগিসহ সব ধরনের মুরগির দাম কেজিতে ২০-৫০ টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ব্রয়লার মুরগির ডিমের দামও বেশ বেড়েছে। প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা করে।
উপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা গেছে, ব্যবসায়ীরা ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি করছেন ১৬০ থেকে ১৭৫ টাকায়। যা এক সপ্তাহ আগে ছিল ১৫০ থেকে ১৫৫ টাকা। কক, লেয়ার বা সোনালি মুরগির দামও দফায় দফায় বেড়েছে। ২১০ থেকে ২৩০ টাকা কেজি বিক্রি হওয়া সোনালি ও লেয়ার মুরগির দাম কয়েক দফা বেড়ে এখন ২৯০ থেকে ৩২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
মুরগি খামারি শাওন শরীফ বলেন, ‘আমরা পোলট্রি খামার করে বছরের পর বছর লোকসান গুনছি। অথচ দাম যখন বাড়ছে, তখন এর সুফল ঘরে তুলতে পারছি না।’
গৈলা বাজারের ব্যবসায়ী খালেক বেপারী জানান, মুরগির বাচ্চা ও খাদ্যের দাম অস্বাভাবিক বাড়ায় খামারে সব ধরনের মুরগির উৎপাদন কম হচ্ছে। করোনাকালীন এমনিতেই অনেক খামার বন্ধ হয়ে গেছে। এরপরও যেসব খামারি পুনরায় কাজ শুরু করতে চাইছেন তাদের জন্য মুরগির খাদ্যের দাম বাধা হয়ে দাঁড়িয়েছে।
মুরগি কিনতে আসা রুনু বেগম জানান, ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করছে ও সরবরাহ কম এই অজুহাতে দাম বাড়িয়ে বিক্রি করছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫