
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে প্রতিদিন পানি বাড়ছে। এতে চরাঞ্চলের ফসল তলিয়ে যাওয়ার দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা।
গতকাল মঙ্গলবার বিকেল ৫টার সময় পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা মাপ রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩৮ সেন্টিমিটার। আগের দিন সোমবার ৯ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়। যেখানে গত ১৩ জুন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৪৭ সেন্টিমিটার; যা এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ২ দশমিক ৪২ সেন্টিমিটার।
এ ছাড়া হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির প্রবাহ রেকর্ড করা হয় ২ লাখ ১ হাজার ৩৮৬ কিউসেক। সাতদিন আগে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছিল ৯৩ হাজার শূন্য কিউসেক। তবে পদ্মা নদীর পানির বিপৎসীমার ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। বর্তমানে ৪ দশমিক ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে। এ তথ্য নিশ্চিত করেছেন পাবনার পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগের সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন।
সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, প্রতিদিন পদ্মার পানি বৃদ্ধি পাচ্ছে। গতকাল (আজ) মঙ্গলবার বিকেলে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতার মাপ রেকর্ড করা হয় ৯ দশমিক ৩৮ সেন্টিমিটার। পানির প্রবাহ রেকর্ড করা হয় ২ লাখ ১ হাজার ৩৮৬ কিউসেক। গত ৭ দিনে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৯৩ সেন্টিমিটার। মোফাজ্জল হোসেন বলেন, ‘উজানে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে এ বছর বর্ষার আগেই পদ্মা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পদ্মা নদীর পানির বিপদসীমা ১৪ দশমিক ২৫ সেন্টিমিটার। বর্তমানে ৪ দশমিক ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছে।’
স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বাড়ায় বাহাদুরপুর ও মোকারিমপুর ইউনিয়নের চরাঞ্চলের ফসল তলিয়ে যাওয়ার দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা।
ভেড়ামারা উপজেলা কৃষি কর্মকর্তা শায়খুল ইসলাম বলেন, এ মৌসুমে পদ্মার চরাঞ্চলে প্রায় এক হাজার হেক্টর জমিতে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে। তবে এখনো আতঙ্কের কিছু নেই। নদীর পানি অত্যধিক বৃদ্ধি পেলে চরাঞ্চলের আবাদি ফসল তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫