চট্টগ্রামে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘দামপাড়া’র দৃশ্যধারণ (শুটিং) শুরু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এর দৃশ্যধারণ। মহান মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামের পুলিশ সুপার শহীদ এম শামসুল হকের বীরত্ব ও আত্মত্যাগের ঘটনা নিয়ে তৈরি করা হচ্ছে সিনেমাটি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর গতকাল দৃশ্যধারণের উদ্বোধন করেন। এ সময় চলচ্চিত্রটির পরিচালক শুদ্ধমান চৈতন, সহকারী পরিচালক, শিল্পী-কলাকুশলীসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিএমপি জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. শাহাদত হুসেন রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সিনেমার মূল চরিত্রটি রূপায়ণ করছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পুলিশ সুপারের স্ত্রী মাহমুদা হক চৌধুরীর ভূমিকায় দেখা যাবে আশনা হাবিব ভাবনাকে।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫