যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. জসিম উদ্দিন। গত বছর করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। বসে না থেকে চলে আসেন গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার বর্ণী গ্রামে। তিনি জমি বর্গা নিয়ে শুরু করেন লেবু চাষ।
এরই মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে যায় জসিমের, সঙ্গে খোলে ভাগ্যও। ইতিমধ্যে চায়না-৩ জাতের বিচিহীন লেবুখেত তৈরির খরচ তুলে লাভের মুখ দেখেছেন।
সেই লাভের পর এখন ১১২ শতক (তিন বিঘার বেশি) জমিতে লেবুর বাগান তৈরি করেছেন। খেত থেকে প্রতি বিঘায় (৩৩ শতক) অন্তত লাখ টাকা লাভের আশা করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এ শিক্ষার্থী।
জসিম উদ্দিন এবার স্নাতকোত্তর পরীক্ষা দিয়েছেন। তিনি কৃষি কাজের পাশাপাশি পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিষয় নিয়ে গবেষণায় যুক্ত রয়েছেন।
গত রোববার সরেজমিন দেখা যায়, জসিম উদ্দিনের খেতে প্রচুর পরিমাণ লেবু ঝুলছে। এত পরিমাণ লেবু ঝুলছে যে গাছ সোজা রাখতে ঠেকনা দিতে হয়েছে। গাছের প্রতিটি ডগায় ঝুলছে লেবু।
আকারে অনেক বড় এবং রস বেশি থাকায় বাজারে এ লেবুর চাহিদাও অনেক। বিচিহীন এ লেবু বারো মাস ফলন দেয়। এ জন্য অসময়ে বেশি দামে বিক্রি করা যায়।
কৃষক উদ্যোক্তা জসিম উদ্দিন বলেন, ‘মহামারি করোনার সময়ে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে বাড়িতে আসি। তখন বসে না থেকে পাশের রঘুনাথনগর মাঠে ১২ শতক জমি বর্গা নিয়ে চায়না-৩ জাতের ৭০টি লেবুর কলম রোপণ করি।’
জসিম উদ্দিন বলেন, ‘এসব কলম রোপণ, খেতে সেচ দেওয়া, সার প্রয়োগ, নিড়ানি, কীটনাশক দেওয়া বর্গার টাকাসহ ১০ হাজার টাকা খরচ হয়েছিল। ৬ মাস পর গাছ থেকে লেবু ওঠানো শুরু হয়। প্রথম বছরে আমি ৪৮ হাজার টাকার লেবু বিক্রি করতে পারি।’
জসিম উদ্দিন বলেন, ‘চলতি মৌসুমে আরও ১০০ শতক জমি বর্গা নিয়ে লেবুর চাষ করছি। আশা করছি, আগামী মৌসুমে খরচ বাদে এসব জমি থেকে বছরে অন্তত তিন লাখ টাকার লেবু ও কলম বিক্রি করতে পারব।’
জসিম উদ্দিন আরও বলেন, ‘ভবিষ্যতে যে পেশার সঙ্গে যুক্ত হই না কেন, আমি সারা জীবন কৃষি উদ্যোক্তা হিসেবে থাকতে চাই।’
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, ‘করোনাকালে ঘরে বসে না থেকে কৃষিকাজ বেছে নেওয়া শিক্ষিত ছেলেদের সাধুবাদ জানাই। আমাদের কৃষিতে জসিমের মতো শিক্ষিত যুবকেরা যদি এগিয়ে আসেন, তাহলে দেশ সমৃদ্ধ হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫