২০২১ সালে মুক্তি পাওয়া অস্কার জেতা পরিচালক স্টিভেন স্পিলবার্গের মিউজিক্যাল সিনেমা ‘ওয়েস্ট সাইড স্টোরি’র টিভি ট্রেলার বানিয়েছেন বাংলাদেশের কামরুল হাসান জিসান। ‘দ্য ব্যাটম্যান’, ‘মরবিয়াস’, ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’সহ হলিউডের বেশ কিছু সিনেমার টিজার ও ট্রেলারে মোশন গ্রাফিকসের কাজ করেছেন কুমিল্লার লাকসামের এই তরুণ।
২০০৮ সালে পড়াশোনার সুবাদে লাকসাম থেকে ঢাকায় আসেন জিসান। দৈনিক পত্রিকা আর ইউটিউবে টিউটরিয়াল দেখে শিখতে থাকেন ফটোশপের কাজ। ২০১২ সালে প্রাতিষ্ঠানিকভাবে এনিমেশনের কাজ শুরু করেন তিনি। ২০১৬ সালের শেষ দিকে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কের এক প্রবাসীর পত্রিকায় গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করেন। ২০১৭ সালে পাড়ি দেন লস অ্যাঞ্জেলেসে। মনে তখন হলিউডে কাজ করার সুপ্ত বাসনা। আবার নতুন করে ভিডিও টিউটরিয়াল দেখে দেখে ও বিভিন্ন বই পড়ে মোশন গ্রাফিকস ডিজাইন শিখতে শুরু করেন। চলচ্চিত্রে যেসব গ্রাফিকস প্রয়োজন হয়, সেগুলোও রপ্ত করতে থাকেন। এসব কাজে দৈনিক ১৫ থেকে ১৮ ঘণ্টা ব্যয় হতো তাঁর।
গত বছরের আগস্ট থেকে মোশন গ্রাফিক ডিজাইনার হিসেবে চাকরির আবেদন করতে থাকেন জিসান। তিন মাস চেষ্টার পর ওয়াইল্ড কার্ড ক্রিয়েটিভ থেকে ডাক পান। নভেম্বরে যোগ দেন সেখানে। এভাবেই শুরু হয় তাঁর হলিউডে পথ চলা।
চলচ্চিত্র ও টিভি সিরিজ প্রযোজনার জন্য বিখ্যাত ক্যালিফোর্নিয়ার কালভার সিটি। এটি হলিউডের আঁতুড়ঘর হিসেবেও পরিচিত। এখানেই রয়েছে সনি, জিএমজি বা গোল্ডেন মেট্রো মেয়ার, আমাজন ও টিকটকের মতো বাঘা বাঘা স্টুডিও। জিসান সেখানেই মোশন গ্রাফিকস ডিজাইনার হিসেবে কাজ করছেন ওয়াইল্ড কার্ড ক্রিয়েটিভে।
হলিউডের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ‘লাস্ট নাইট ইন সোহো’ চলচ্চিত্রের ট্রেলারে। এরপর কাজ করেন ‘দ্য ব্যাটম্যান’, ‘মরবিয়াস’, ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’সহ বেশ কিছু সিনেমার ট্রেলার ও টিজারে। হাউস অব গুচি, ড্রপ আউট, বোস লেগেসি, তেহরান সিজন টু, ডিপ ওয়াটার, মরবিয়াস, দ্য টেক ডাউন, ডক্টর স্ট্রেঞ্জ, কার্দাশিয়ানস, সেমারিটান, বেল এয়ার, ট্রু স্ট্রোরি অব এলএ লেকার্সসহ অনেক সিনেমার ট্রেলারে আছে জিসানের মাউসের ক্লিকবাজি।
বাংলাদেশের দর্শকের জন্য সিনেমা বানাতে চান জিসান। মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা তাঁর। স্বপ্ন দেখেন আর্ট ডিজাইনার হিসেবে গোল্ডেন গ্লোব জেতার।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫