
কিডনি রোগীদের ডায়ালাইসিস বন্ধ করে দেওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বিক্ষোভ হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে এই সেবা বন্ধ করে দেয় ভারতীয় প্রতিষ্ঠান স্যান্ডর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ (প্রা.) লিমিডেট। পরে সাড়ে ৫ ঘণ্টা পর আবারও ডায়ালাইসিস সেবা চালু হয়। স্যানডোর কর্মকর্তাদের দাবি, বকেয়া টাকা না দেওয়ায় তাঁরা বাধ্য হয়ে সেবা বন্ধ করে দেন।
রোগীদের বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের নিচতলা ও সামনের সড়কে অবস্থান নেন।
স্যান্ডর মেডিকেইডসের সহকারী মহাব্যবস্থাপক (অর্থ) নাজমুল আহসান বলেন, ‘টাকার অভাবে কর্মচারীর বেতনও দিতে পারছি না। আমরা কাঁচামাল কিনতে পারছি না। তাই নিরুপায় হয়ে সেবা বন্ধ করতে হয়।’ এ ছাড়া তাঁদের আর কোনো উপায় ছিল না বলেও দাবি করেন ওই কর্মকর্তা।
প্রতিষ্ঠানটির সূত্রে জানা গেছে, ঢাকা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাদের প্রায় ২১ কোটি টাকা বকেয়া রয়েছে। ওই টাকা আদায়ে এর আগে ৪ জানুয়ারি সেবা বন্ধ করে দেওয়া হয়।
জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রণালয়ে কথা বলেছি। তাঁরা বিষয়টি দেখছেন।’
দরিদ্র ও অসহায় কিডনি রোগীদের সেবা দিতে চমেক হাসপাতালে ডায়ালাইসিস ইউনিটটি চালু করা হয়। ব্যয়বহুল এই চিকিৎসা খুব কম খরচে দিয়ে আসছিল ভারতীয় প্রতিষ্ঠানটি। তারা প্রতি প্রথম ডায়ালাইসিসে ২ হাজার ৬০০ টাকা নিত। দ্বিতীয় ডায়ালাইসিসের জন্য ৫০০ টাকা করে নিত। মাসে মাত্র ১০ হাজার থেকে ১২ হাজার টাকা খরচে এখানে কিডনি ডায়ালাইসিস সুবিধা পেতেন রোগীরা।
হাসপাতালের উপপরিচালক আফতাব আহমেদ এর আগে বলেছিলেন, ‘স্যান্ডরের সঙ্গে ২০১৭ সালে সরকারের চুক্তি হয়। চুক্তি অনুযায়ী তারা এত দিন সেবা দিয়ে আসছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৬ ঘণ্টা আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫