
আওয়ামী যুবলীগের দৌলতপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ৯০ দিনের জন্য ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালের জুলাই মাসে। এরপর কেটে গেছে সাড়ে চার বছর। এরই মাঝে ৯০ দিনের মেয়াদ ফুরিয়ে বাড়তি ৪ বছর ৩ মাস পার হলেও নতুন কমিটি ঘোষণার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অনেকেই বলে থাকেন, যুবলীগের এই কমিটিতে জং ধরেছে। তবে উপজেলা যুবলীগের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কদের দুষছেন অনেকেই। দীর্ঘদিন ধরে একই কমিটি জেঁকে বসে থাকায় হতাশায় ভুগছেন পদপ্রত্যাশীরা।
জানা যায়, ২০১৭ সালের ১৮ জুলাই কেন্দ্রীয় যুবলীগের তৎকালীন চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক মানিকগঞ্জ জেলার অন্তর্ভুক্ত দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ২১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হলো। নির্ধারিত সময়ের মধ্যে সব ইউনিয়ন কমিটি গঠন করে উপজেলা যুবলীগ শাখার সম্মেলন শেষ করবে। বিজ্ঞপ্তিতে কমিটির মেয়াদ ৯০ দিন সুস্পষ্ট উল্লেখ থাকলেও পার হয়ে গেছে সাড়ে চার বছর। ২০১৮ সালে একবার সম্মেলনের কথা থাকলেও পরে আর কোনো উদ্যোগ নেননি আহ্বায়ক কমিটির নেতা-কর্মীরা।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির এক সদস্য জানান, বর্তমান কমিটির বেশির ভাগ সদস্য বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি বা সাধারণ সম্পাদক হয়েছেন। অনেকেই কৃষক লীগ ও সৈনিক লীগের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন। বাকি যারা ছিলেন তাঁদের মধ্যে অনেকেই দৌলতপুরে থাকেন না। তিন চারজন নেতা দিয়ে চলছে উপজেলা যুবলীগ।
উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান টিটু বলেন, ‘আমরা ৯০ দিনের মধ্যে ইউনিয়ন কমিটি শেষ করেছিলাম। পরবর্তীতে কেন্দ্র থেকে নির্দেশনা এসেছিল ওয়ার্ড কমিটি করার। আমরা ওয়ার্ড কমিটিগুলো শেষ করেছি। এখন ইউনিয়ন কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তার পরও কেন্দ্র ও জেলা থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে, আমরা তা-ই করব।’
দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির শাওন বলেন, ‘করোনা মহামারির কারণে আমরা জমায়েত করতে পারি নাই। তার পর সংসদ নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচনও বিলম্বের একটা কারণ। আমরা নির্ধারিত সময়ের মধ্যে ইউনিয়ন কমিটি সম্পন্ন করেছিলাম। পূর্ণাঙ্গ একটা কমিটি হলে এর মধ্যে অনেক নতুন নেতৃত্ব তৈরি হয়, দায়িত্ব ভাগ করে দেওয়া যায়। আমি চাই সম্মেলনের মাধ্যমে ভালো একটা কমিটি আসুক।’
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা বলেন, ‘দৌলতপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি আগের কেন্দ্রীয় কমিটির দেওয়া। পরে নতুন কেন্দ্রীয় কমিটি হয়েছে ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সম্মেলন করা সম্ভব হয় নাই। দেশের অবস্থা একটু স্বাভাবিক হলেই সম্মেলনের ব্যবস্থা করা হবে।’
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক বলেন, ‘যুবলীগ আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন। সময়মতো সম্মেলন না হলে নেতা-কর্মীদের মধ্যে কাজের গতি থাকে না। দ্রুত উপজেলা যুবলীগের কাউন্সিল করার জন্য বলব।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫