শারীরিক প্রতিবন্ধকতা মো. হাবিবুর রহমানের মেধাকে আটকে রাখতে পারেনি। দুই হাত নেই, পা দিয়ে লিখেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে হাবিব। জেএসসি এবং দাখিল পরীক্ষার পর এবার আলিম পরীক্ষাও দিচ্ছে পা দিয়ে লিখে।
হার না মানা মো. হাবিবুর রহমান রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হেমায়েতখালী গ্রামের মো. আ. সামাদের ছেলে।
গতকাল রোববার পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে দেখা গেছে মো. হাবিবুর রহমানকে। জানা গেছে, হাবিবুর রহমান প্রথমে তার গ্রামের হেমায়েতখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। ২০১৫ সালে পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা থেকে জেএসসি পরীক্ষায় ৪.৬৩ নম্বর নিয়ে পাস করে সে। ২০১৮ সালে দাখিল পরীক্ষায় ৪.৬১ নম্বর নিয়ে পাস করে। একই মাদ্রাসা থেকে এবার পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষাকেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিয়েছে সে।
পুঁইজোর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মো. হেদায়েতুল ইসলাম বলেন, হাবিব আমার মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। সে প্রতিটি ক্লাসেই ভালো করে। আজকে আলিম পরীক্ষা দিতে আসছে। হাবিব আমাদের মাদ্রাসা এবং দেশের গর্ব। তাকে নিয়ে আমরা অনেক আশাবাদী, তবে তার পরিবার দরিদ্র।
পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আওয়াবুল্লাহ ইব্রাহিম বলেন, ‘জন্মগত শারীরিক প্রতিবন্ধী হাবিবুর রহমান আমার তত্ত্বাবধানে এই কেন্দ্রেই জেএসসি এবং দাখিল পরীক্ষা দিয়েছে। আলিম পরীক্ষাও দিচ্ছে। পা দিয়ে লেখা হলেও লেখা দেখে বোঝার উপায় নেই যে, পা দিয়ে লিখেছে। হাবিব অতিদরিদ্র পরিবারের সন্তান। সাহায্য-সহযোগিতা পেলে হয়তো আরও অনেকদূর এগিয়ে যাবে সে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫