
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণের ঘটনায় বারবার সময় বাড়ানোর পরও প্রতিবেদন জমা দিতে পারেনি বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে গঠিত তদন্ত কমিটি। দুই দফা সময় বাড়ানো ও কয়েক দফা দিন-তারিখ ঘোষণার পর সর্বশেষ আজ বৃহস্পতিবার প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাসায়নিক পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে পায়নি তদন্ত কমিটি। সেই প্রতিবেদনেই আটকে আছে তদন্ত কমিটির প্রতিবেদন।
৪ জুন সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। প্রায় ৬১ ঘণ্টা পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ ৪৯ জন নিহত হয়েছেন। আহত হন দুই শতাধিক। এই ঘটনায় একটি মামলার পাশাপাশি ছয়টি তদন্ত কমিটি করা হয়।
বিস্ফোরণের পরদিন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমানকে আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনী আক্তারকে সদস্যসচিব করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি, সিআইডির প্রতিনিধি এবং নগর পুলিশের (সিএমপি) পোস্ট ব্লাস্ট ইনভেস্টিগেশন টিম থেকে প্রতিনিধি যুক্ত করে কমিটির সদস্য ১২ জনে উন্নীত করা হয়। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। কিন্তু ঘটনার ২৫ দিন পার হলেও প্রতিবেদন দিতে পারেনি প্রধান এ তদন্ত কমিটি।
কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘আমাদের প্রতিবেদন তৈরি প্রায় শেষদিকে। শুধু সিআইডির রাসায়নিক পরীক্ষার প্রতিবেদনের জন্য আটকে আছি। দ্রুত সেই প্রতিবেদন পেতে ২৬ জুন সিআইডিকে চিঠি দিয়েছি। ওটা পেলে আগামী সপ্তাহে প্রতিবেদন দিতে পারব।’
সিআইডির প্রতিবেদন পেতে দেরির কারণ জানতে চাইলে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ‘সিআইডির ল্যাবে মূলত দুই ধরনের রাসায়নিকের পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ডিপো এলাকা থেকে সংগ্রহ করা কেমিক্যাল পদার্থগুলো রয়েছে। এর মাধ্যমে মূলত ডিপোতে কী কী কেমিক্যাল ছিল সেটি বের করা হবে। অন্যদিকে বিস্ফোরণের পেছনে যে হাইড্রোজেন পার অক্সাইডকে অনেকে দায়ী করছেন, সেই রাসায়নিক আসলে কত শতাংশ ছিল, সেটিও যাচাই করা হচ্ছে। সে জন্য প্রতিবেদন পেতে একটু সময় লাগছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫