চলতি বছর বোরো মৌসুম প্রায় শেষ হলেও ধানের দাম না বাড়ায় হতাশ কৃষক। সেচ, সার ও কীটনাশকের মূল্য অনেক বাড়লেও বাড়েনি ধানের দাম। ফলে দুদিক থেকেই ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা।
গতকাল সোমবার সকালে দিনাজপুরের গোপালগঞ্জে ধানের বাজার ঘুরে দেখা গেছে, ব্রি২৮ জাতের ধান (শুকনা) বিক্রি হচ্ছে প্রতি বস্তা (দুই মণ) ২৩০০ থেকে ২৪০০, ব্রি২৯ ধান প্রতি বস্তা ২০০০-২১৫০, জিরা-৯০ ধান প্রতি বস্তা ২৪০০-২৫০০, বগুড়া সম্পা ২৩০০-২৪৫০, ব্রি৫১ ধান ২৪৫০-২৫০০ টাকা দরে। তবে এসব জাতের ধান কাঁচায় বস্তাপ্রতি ৩০০-৩৫০ টাকা কমে বিক্রি হয়েছে।
গত শুক্রবার সকালে একই হাটে কথা হয় সদর উপজেলার উ. ভবানীপুর ডাঙ্গাপাড়া এলাকার আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘ধানের যে দাম চলছে, এ দাম হিসাবে তো পোষায় না। গোটা ধানের মৌসুমটাত কোনো পানি (বৃষ্টি) নাই, আর কাটিবার সময় ধান তো শুতি (হেলে পড়েছে) গেল। এক বিঘা জমির ধান কাটিতে আট-নয় হাজার টাকা লাগিছে। ধানের দাম চলেছে আটশ-সাড়ে আট শ টাকা মণ। তো গেরস্তক (জমির মালিক) দিমো কী, আর হামার থাকিবে কী? জমি যদি নিজের হয় তাইলে কিছুটা পোষায়, কিন্তু হামরা (আমরা) তো ওইন্যের জমিত আবাদ করি। কেংকরি পোষাইবেন। এবার খালি খরচ আর খরচ।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ২০২৩-২৪ অর্থবছরে বোরো ধানের আবাদ হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৫১০ হেক্টরে। এর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৪১৮ হেক্টরের ধান কর্তন করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ লাখ ২৫ হাজার ৭৭৫ টন।
জেলার বিরল উপজেলার রাজারামপুর থেকে বাজারে ধান বিক্রি করতে এসেছিলেন খবির উদ্দিন। গতকাল তিনি বলেন, ‘কৃষক লাভের দেখা পায় না। এবার অতিরিক্ত খরায় সেচ খরচ বেশি পড়েছে প্রায় এক হাজার টাকা। পরে শেষ দিকে ঝড়বৃষ্টিতে গাছ হেলে পড়ায় কাটামাড়াই খরচ বাড়ল দেড় হাজার টাকা। দুই পাশে প্রায় আড়াই হাজার টাকা ধরা। গতবারের চেয়ে এবার সব ধরনের ধান বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা কমে বিক্রি হচ্ছে। যাঁরা বর্গাচাষি, এবার তাঁদের লোকসান হিসাব করা যাবে না। যে জমি ১০-১২ হাজার টাকায় বর্গা পাওয়া গেছিল, সেই জমি এখন ১৮-২২ হাজার টাকায় চুক্তি নিতে হচ্ছে।’
গোপালগঞ্জ বাজারের ধান ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে প্রতি হাটে অন্তত চার শ থেকে হাজার বস্তা ধান বিক্রি হয়। একশ্রেণির ব্যবসায়ী বা পাইকার আছেন, যাঁরা গ্রামের প্রান্তিক চাষিদের কাছে ধান কাঁচাই কিনেছেন। পরে নিজস্ব চাতালে শুকিয়ে হাটে বিক্রি করছেন। কেউ আছেন ওই সব স্বল্পপুঁজির ব্যবসায়ীর কাছ থেকে ধান কিনে মিলমালিকের প্রতিনিধির কাছে বিক্রি করছেন। আবার কিছু কৃষক আছেন, যাঁরা উৎপাদন ও ধান কেনাবেচার সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
ধানের দাম কম পাওয়া কিংবা কৃষকদের লোকসানের বিষয়টি স্বীকার করছেন খোদ মিলমালিকেরাও। দিনাজপুর মক্কা অটোরাইস মিলের স্বত্বাধিকারী মখলেছুর রহমান আজিম বলেন, ধানের আমদানি বেশি। সে অর্থে মিলমালিকেরা এখনো ধান কিনছে না। অনেক মিলে গতবারের ধানই রয়ে গেছে। চাল করতে পারেননি। এবার কৃষকেরা প্রতি বস্তায় ১৫০-২০০ টাকা কম পাচ্ছেন। এ ছাড়া এবার বোরো আবাদে সেচ, সার ও কীটনাশকের দাম বেড়েছে, ফলে বাজার যদি না বাড়ে তাহলে কৃষকেরা দুদিকেই ক্ষতির মুখে পড়বেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫