
জয়পুরহাটের আক্কেলপুরের পাহানপাড়া মহল্লার বাসিন্দা দগ্ধ শাবলু পাহানের পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, উপজেলা প্রশাসন এবং আক্কেলপুর পৌরসভা।
যৌথ সহযোগিতায় শাবলুকে এবার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হবে। সেই সঙ্গে তাঁর উন্নত চিকিৎসার জন্য সব ধরনের খরচ সরকারিভাবে করা হচ্ছে বলে বিষয়টি গতকাল দুপুরে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান।
এ নিয়ে ১২ মার্চ আজকের পত্রিকায় ‘টাকা নেই, চিকিৎসাও বন্ধ দগ্ধ শাবলুর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে পাহানপাড়া মহল্লায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় গোয়ালঘরে লাগা আগুনের মধ্যে থেকে গরু বের করার সময় শাবলু পাহানের শরীরের ৩৫ ভাগ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা বন্ধ ছিল।
ইউএনও এস এম হাবিবুল হাসান বলেন, ‘শাবলু পাহানের বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটজন চিকিৎসককে নিয়ে গতকাল সকালে একটি মেডিকেল বোর্ড বসিয়েছিলাম। বোর্ডের সিদ্ধান্ত হলো, এখানে রেখেও শাবলুর চিকিৎসা করানো সম্ভব। তবে তাঁর আরও একটু ভালো চিকিৎসা হলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাই সিদ্ধান্ত নিয়েছি রাজশাহী মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করাব। আবু সাঈদ আল মাহমুদ স্বপন বার্ন ইউনিটে ভর্তির সব ব্যবস্থা করে দিয়েছেন। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে তাঁর আগুনে পোড়া ঘরটিও মেরামত করে দেওয়া হবে।’
শাবলুর মা মহুরি পাহান বলেন, ‘আমার ছেলেটার পাশে এবার সবাই দাঁড়িয়েছে। আমার বিশ্বাস, সবার সহযোগিতায় ছেলেটা সুস্থ হয়ে উঠবে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আর এমও) রুহুল আমিন বলেন,শাবলুর উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। ভালো চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫