
রাঙামাটির কাপ্তাই সেনা জোনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও পার্বত্য চুক্তির ২ যুগ পূর্তি উপলক্ষে গতকাল শনিবার বিকেলে কাপ্তাই লেকে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। এতে কাপ্তাই, বিলাইছড়ি ও রাঙামাটি সদর উপজেলার ২০টি পুরুষ এবং ১০টি মহিলা দল অংশ নেন। এ সময় লেকের উভয় পাশে হাজারো দর্শক বাইচ উপভোগ করেন।
নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হন কাপ্তাই নতুন বাজার দল। এই বিভাগে রাঙামাটি সদর কিল্লা পাড়া দল দ্বিতীয় ও কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন দল তৃতীয় স্থান অধিকার করেন। অপরদিকে মহিলা দলে চ্যাম্পিয়ন হন রাঙামাটি কিল্লাপাড়া দল। এ বিলাইছড়ি বহলতলী দল দ্বিতীয় ও কাপ্তাই নতুন বাজার দল তৃতীয় স্থান অধিকার করে।
প্রধান অতিথি হিসেবে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান তাদের পুরস্কার তুলে দেন। এ সময় কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল মো. আনোয়ার জাহিদ, কাপ্তাই শহীদ মোয়াজ্জেম ঘাঁটির অধিনায়ক কমডোর এম মনির উদ্দিন মল্লিক, ডিজিএফআই কাপ্তাই শাখার অধিনায়ক লে. কর্নেল মো. আলী আক্কাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫