
রাঙামাটির রাজস্থলীতে ১৩৮ ফুট সেগুন গোল কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। গত সোমবার সকাল বিকেলে উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়িপাড়া এলাকা থেকে ওই কাঠ জব্দ করা হয়। তবে পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা যায়নি।
গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালান কাপ্তাই জোন ‘অটল ৫৬ বেঙ্গল’ এর অধীন রাজস্থলী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. আসরাফুল ইসলাম। অভিযানে অবৈধভাবে সংগৃহীত ১৩৮ ফুট সেগুন গোল কাঠ জব্দ করা হয়। জব্দ কাঠের বাজার মূল্য ২ লাখ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
স্থানীয় বাসিন্দা ও বন বিভাগ সূত্রে জানা গেছে, রাজস্থলীর তুলাছড়ি এলাকায় রাতের আঁধারে পাচারের উদ্দেশ্যে সেগুন গোল কাঠ জড়ো করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান সেনাবাহিনী। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে কাঠ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে ওই স্থান থেকে ১৩৮ ফুট সেগুন কাঠ জব্দ করা হয়।
এদিকে দীর্ঘ দিন ধরে সংরক্ষিত বন থেকে অবৈধভাবে গাছ কেটে কাঠ পাচার হচ্ছে। রাজস্থলীর তাইতংপাড়া, বড়ইতলা, হাজীপাড়া, তালুকদারপাড়া সহ বিভিন্ন এলাকা থেকে গাছ সংগ্রহ করা হয়। পরে তা ইসলামপুর, জামতালা, টেংখালী, শফিপুর ওপরে মাদ্রাসা রোড হয়ে রমতিয়া পাড়া সড়ক দিয়ে পাচার করা হয়। দৈনিক লাখ লাখ টাকার মূল্যবান সেগুনের গোল কাঠসহ বিভিন্ন প্রজাতির রদ্দা পাচার হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা মুসতাফিজুর রহমান বলেন, ‘আমাদের লোকবল সংকটের কারণে কাঠ পাচার রোধ করা সম্ভব হচ্ছে না। তবে প্রতিদিন কাঠ পাচার রোধের চেষ্টা অব্যাহত থাকবে। জব্দ কাঠ রাজস্থলী সদর রেঞ্জে হস্তান্তর করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫