
চট্টগ্রামের সীতাকুণ্ডের নৌ-পুলিশের তৎপরতায় বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে পড়া একটি লাইফ বোটের যাত্রীদের উদ্ধার পেয়েছে। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন কল পেয়ে সাগরে আটকে পড়া প্রায় ৭০ যাত্রীকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন কুমিরা নৌ-পুলিশ সদস্যরা।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালী-সন্দ্বীপ ঘাটে এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. একরাম উল্ল্যাহ।
একরাম উল্ল্যাহ বলেন, ‘শনিবার সকালে জাতীয় জরুরি সেবা নম্বর থেকে কল করে ইঞ্জিন বিকল হয়ে সাগরে যাত্রীসহ লাইফ বোট আটকা পড়ার বিষয়টি জানানো হয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিক গুলিয়াখালি-সন্দ্বীপ ঘাটে গিয়ে দুটি বোট নিয়ে আটকা পড়া ৭০ জন যাত্রীকে নিরাপদে উপকূলে নিয়ে আসি।’
ফাঁড়ির পরিদর্শক একরাম জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে কুমিরা ও বাঁশবাড়িয়া ঘাট বন্ধ রাখা হয়েছে। কিন্তু সন্দ্বীপের গাছুয়া ঘাট থেকে শনিবার সকালে ৬০ থেকে ৭০ জন যাত্রী নিয়ে একটি লাইফ বোট গুলিয়াখালি ঘাটে আসার পথে ইঞ্জিন বিকল হয়ে সাগর আটকে যায়। এর কিছুক্ষণ পর আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার পাশাপাশি বৃষ্টি শুরু হলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।
এ সময় বোটের যাত্রী হাবিব খান জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে উদ্ধারে সহায়তা চান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
২৪ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫