‘সরিষার উৎপাদন বাড়লে ভোজ্যতেলের আমদানি কমবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়ক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসি বেগম। গতকাল শনিবার মনিরামপুরে আমন, সরিষা ও বোরো ফসলের মতো বারি সরিষা-১৪ এর উৎপাদন বাড়াতে পালিত মাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
গতকাল বেলা ১১টার দিকে উপজেলার সবুজ পল্লি মহাবিদ্যালয় চত্বরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোর অঞ্চলের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র এ আয়োজন করে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় এ দিবস পালিত হয়।
আলোচনার সভাপতিত্ব করেন খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল আলিম জিন্নাহ। এতে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওসার উদ্দিন আহম্মেদ, মনিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন শাহানাজ, যশোর অঞ্চলের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফ হোসেন, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাসিরউদ্দিন আহম্মদ, বৈজ্ঞানিক কর্মকর্তা হাফিজুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা বাবুল আনোয়ার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মমিন, স্থানীয় ইউপি সদস্য মুনসুর আলী প্রমুখ।
গতকাল দিনের শুরুতেই চাঁদপুর গ্রামের মনিরুজ্জামান নামের এক কৃষকের বারি সরিষা-১৪ এর খেত পরিদর্শন করেন অতিথিরা।
এতে প্রধান অতিথি বলেন, ‘ভোজ্য তেলের চাহিদা মেটাতে প্রতিবছর তেল আমদানিতে দেশের অর্থের বড় একটি অংশ বিদেশে পাঠাতে হয়। আমাদের প্রধান লক্ষ্য ভোজ্য তেল আমদানি খরচের ১৫-২০ শতাংশ বাঁচাতে দেশে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ানো।’ তিনি আরও বলেন, ‘কৃষি গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় এ পর্যন্ত সরিষার ১৯টি জাত বের হয়েছে। তার মধ্যে বারি সরিষা-১৪ এর উৎপাদন কম সময়ে বেশি হওয়ায় এ সরিষা চাষ কৃষকদের জন্য অধিক লাভজনক। এ জন্য আমরা আমন ও বোরো চাষের মধ্যবর্তী সময়ে স্বল্প মেয়াদি (৮০-৮৫ দিনের) বারি সরিষা-১৪ উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫