
আধুনিক কৃষিপ্রযুক্তির বিস্তার ও গবেষণার জন্য কিশোরগঞ্জের হোসেনপুর ও করিমগঞ্জ উপজেলায় রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) দুটি সরেজমিন গবেষণাকেন্দ্র। অফিস দুটিতে কর্মকর্তা-কর্মচারী বলতে রয়েছেন একজন করে বৈজ্ঞানিক সহকারী। কিন্তু কেন্দ্র দুটিতে কখনই পা পড়ে না কারও। তাই খোলা হয় না তালা।

চলতি মৌসুমে শুধু রংপুর বিভাগে সরিষার ফলন আশা করা হচ্ছে প্রায় আড়াই লাখ টন। আর সারা দেশে ফলন আশা করা হচ্ছে ১৭ লাখ টনেরও বেশি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, ফলন বাড়াতে নতুন নতুন জাত উদ্ভাবনে গবেষণা চলছে। ২০২৫ সালের মধ্যে ভোজ্যতেলের চাহিদার ৪০ শতাংশ জোগান দেওয়া সম্ভব হবে।

দেশে ডালের উৎপাদন ৪ গুণ বেড়েছে জানিয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, লক্ষ্য এখন স্বয়ংসম্পূর্ণ হওয়া। আজ শনিবার বিকেলে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আন্তর্জাতিক ডাল দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) আয়োজিত আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

শৈত্যপ্রবাহ ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় আলু ফসলে লেইট ব্লাইট বা মড়ক রোগ সংক্রমণের ঝুঁকি রয়েছে জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) আওতাধীন কন্দাল ফসল গবেষণা কেন্দ্র। সংস্থাটি বলছে, মড়ক রোগের সংক্রমণ হলে আলুর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।