
বান্দরবানে শিশু উন্নয়ন প্রকল্পের (সিডিসি) আওতায় দরিদ্র পরিবারের ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এককালীন নগদ টাকা সহায়তা দেওয়া হয়েছে।
গতকাল বুধবার সকালে সদরের উজানীপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন (সিডিসি) কার্যালয়ে এ টাকা সহায়তা বিতরণ করা হয়।
প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম জানান, প্রকল্পের আওতায় দরিদ্র পরিবারের ৪ ক্ষুদ্র ব্যবসায়ীর প্রত্যেককে নগদ ৪ হাজার টাকা করে মোট ১৬ হাজার টাকা প্রদান করা হয়। এরা হলেন বাবুল ব্যাপারী, মেনুপ্রু মারমা, জিংরুন এং বম এবং জিংমুনলম।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক লালরিন সাং বম, নির্বাহী সদস্য থিমখুপ বইতিং, হিসাব রক্ষক রবার্ট থানলিয়ানসহ প্রকল্পের কর্মকর্তারা।
উপকারভোগী বাবুল ব্যাপারী জানান,‘ আমি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করি। কিন্তু যে অর্থ আয় হয় তা দিয়ে পরিবারের ৭ সদস্যের ভরণ-পোষণ চালানো কঠিন। এ সহায়তা পেয়ে বাড়তি কিছু করার সুযোগ সৃষ্টি হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
০২ সেপ্টেম্বর ২০২৬
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫