শেরপুরের ব্রিটিশবিরোধী আন্দোলনকারী নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিপ্লবী রবি নিয়োগীকে স্বাধীনতা পদক দেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে। এ ছাড়া দাবি আদায়ের জন্য জেলা প্রশাসকের প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল সোমবার শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান ও সচেতন মহল। পরে তাঁরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের কাছে স্মারকলিপি দেন।
এ সময় জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আখতারুজ্জামান, মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর সদস্য ডা. হেফজুল বারী খান, মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান সহযোগী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, জেলা সেক্টর কমান্ডারস ফোরাম সদস্য মো. হারেজ আলী প্রমুখ।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
১২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫