
ময়মনসিংহের গফরগাঁওয়ে বেকারি পণ্যের দাম বেড়েছে। বেকারি তৈরির অন্যতম উপাদান হচ্ছে ময়দা, চিনি ও তেল। জ্বালানি তেলের দাম বাড়ার পর এই তিনটি পণ্যের দামই বেড়েছে। যে কারণে বেকারি পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। বেকারি পণ্যের দাম বাড়ায় কমেছে বিক্রি। এ কারণে উৎপাদিত পণ্য বিক্রি নিয়ে বিড়ম্বনায় কারাখানা মালিকেরা।
বেকারি কারখানা মালিকেরা বলছেন, গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব পণ্যের দাম বেড়েছে। বেকারিতে ব্যবহৃত জিনিসের মূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। পাশাপাশি বেকারি শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ বিল, জ্বালানি—সবকিছুর দাম বেড়েছে। যে কারণে বেকারি পণ্য বেশি দামে বিক্রি করতে তারা বাধ্য হচ্ছেন।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে ৫০ কেজি ময়দার বস্তায় দাম বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। পাম তেল ড্রামপ্রতি (১৮২ কেজি) ২২ হাজার থেকে বেড়ে হয়েছে ২৭ হাজার টাকা। চিনি ৫০ কেজির বস্তা ৩ হাজার ৮০০ থেকে বেড়ে ৪ হাজার ৩০০ টাকা হয়েছে। বেড়েছে ঘি, ডালডাসহ সব ধরনের উপকরণের দাম।
বেকারি পণ্যের দাম বেড়ে যাওয়ায় শ্রমজীবী মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের টিফিন খরচ বেড়েছে। শ্রমজীবী মানুষের কাজের ফাঁকে বেকারির কেক, রুটি, বিস্কুট দিয়ে নাশতা সারতেন। মফস্বল এলাকার স্কুলের শিক্ষার্থীদের টিফিন হিসেবে স্থানীয় বেকারির পণ্য বেশ জনপ্রিয়। এখন এসব পণ্যের দাম বেড়ে যাওয়ায় ভোক্তারা পরিমাণে কম খাচ্ছেন।
পৌর এলাকার রড-সিমেন্ট দোকানের শ্রমিক তাফাজ্জল হোসেন বলেন, ‘কাজের ফাঁকে প্রতিদিনের নাশতা বনরুটি, চা-খরচ ছিল ৪৫ টাকা। বেকারি জিনিসের দাম বেড়ে যাওয়ায় আরও ২০ টাকা বাড়তি খরচ হচ্ছে।’ পৌরশহরসহ বিভিন্ন স্কুলের সামনের দোকানদাররা বলেন, আগে প্রতিদিন যে পরিমাণ বেকারির মাল বিক্রি করতেন, এখন তা অনেক কমে গেছে। শহরতলির তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের পাশের এক দোকানি বলেন, ‘স্কুলের ছাত্রছাত্রীরা টিফিন হিসেবে বেকারির পণ্য কিনে খেত। আগে বেশি বেশি কিনে খেলেও এখন পরিমাণে কম কিনে খায়। দাম বাড়ার আগে প্রতিদিন মালের প্রচুর চাহিদা থাকত, এখন অনেক কম।’
পৌর এলাকার মহিলা কলেজের সামনে চায়ের দোকানের পাশের চাতাল শ্রমিক, করাতকল শ্রমিক, হকার, দিনমজুর শ্রেণির লোকজন প্রতিদিন কাজের ফাঁকে এসে নাশতা করেন। তারা কয়েকজন জানান, আগের চেয়ে রোজকার নাশতার খরচ বেড়েছে।
শফিকুল ইসলাম নামে বিমাকর্মী বলেন, ‘সপ্তাহে পাঁচ সদস্যের পরিবার ও মেহমানদারিতে বাসায় নাশতার জন্য বেকারি থেকে কেক, রুটি, বিস্কুট কিনতেন ৫০০ টাকার। বাচ্চাদের স্কুলের টিফিনে রুটি, বিস্কুট বাবদ ২০০ টাকার মতো খরচ হতো। এখন এই খরচ বেড়ে ৯০০ টাকায় ঠেকেছে।
গফরগাঁও বেকারি মালিক সমিতির সভাপতি ও মায়ামি বেকারির স্বত্বাধিকারী নাজমুল হক বলেন, ‘গত এক সপ্তাহে সব পণ্যের দাম বেড়েছে। বেকারিতে ব্যবহৃত জিনিসের মূল্য বেড়েছে অস্বাভাবিক হারে। সে তুলনায় আমাদের উৎপাদিত পণ্যের দাম সামান্য বাড়ানো হয়েছে। পাশাপাশি বেকারি শ্রমিকদের মজুরি, বিদ্যুৎ বিল, জ্বালানিসহ সবকিছুর দাম বেড়েছে।’

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২৪ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫