রাঙামাটির কাপ্তাইয়ে বিস্ফোরণে নিহত বাবা, ভাই ও আহত মাকে খুঁজে বেড়াচ্ছে শিশু ইসরাত জাহান ফারিয়া (৮)। গত রোববার সন্ধ্যায় এক বিস্ফোরণে নিহত হন তার বাবা বাদশা মিয়ার টিলার বাসিন্দা মো. ইসমাইল মিয়া (৪৫) ও ভাই মো. রিফাত (৭)। গুরুতর আহত হন মা সখিনা বেগম (৩৫)।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে কাপ্তাই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাদশা মিয়ার টিলা নামক এলাকায় দেখা যায় বিস্ফোরণে বেঁচে যাওয়া ফারিয়া বাবা, ভাই ও মাকে খুঁজছে। জানা গেছে, দুর্ঘটনা কিছুক্ষণ আগে সে পাশের এক বাড়িতে প্রাইভেট পড়তে গিয়েছিল।
স্থানীয়রা জানান, বিস্ফোরণে সখিনা গুরুতর আহত হন। তিনি চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। এদিকে গতকাল বিকেল বাবা-ছেলের দাফন সম্পন্ন হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব জানান, কীভাবে বিস্ফোরণ হয়েছে তা এখন বলা যাচ্ছে না। তদন্ত চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫