সম্পদ নিরাপদে রাখতে মানুষ ঘরবাড়ির ফটক, দোকান বা ট্রাংকে তালা দেয়, এটাই স্বাভাবিক। রসের হাঁড়িতে তালা দিতে কেউ কোনো দিন কি শুনেছেন? এমন ঘটনা ঘটেছে বরিশালের আগৈলঝাড়ায়।
উপজেলা সদরের ফুল্লশ্রী গ্রামের গাছি দীপক মজুমদার। খেজুরগাছ কেটে রস সংগ্রহ করেন। কাঁচা রস এবং রস জ্বাল দিয়ে গুড় তৈরি করে বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। চলতি বছর একাধিকবার হাঁড়িসহ রস চুরি হয়েছে তাঁর। তাই চুরি ঠেকাতে নিজের বুদ্ধি খাটান। খেজুরগাছের সঙ্গে শিকল দিয়ে তালা মেরে রাখেন হাঁড়ি। এ ঘটনা জানাজানি হলে এলাকার উৎসুক জনতা রসের হাঁড়ি তালা মারা দেখতে তাঁর খেজুরগাছের নিচে ভিড় জমায়।
দীপক জানান, চলতি মৌসুমে ১০-১২টি খেজুরগাছের রস সংগ্রহ করেন। রস সংগ্রহের জন্য প্রতিটি মাটির হাঁড়ি ৮০ টাকায় কিনতে হয়। এ থেকে প্রতিদিন ৪-৫ হাঁড়ি রস সংগ্রহ করা যায়। প্রতি হাঁড়ি (মাঝারি) কাঁচা রস বিক্রি করেন ৩০০ টাকায়। খেজুরের রস আগুনে জ্বাল দিয়ে গুড় তৈরি করে ৫০০ টাকা কেজি দরে বিক্রি করেন।
দীপক আরও জানান, বাদুড়ের উৎপাতে গাছের সঙ্গে প্লাস্টিকের জাল দিয়ে হাঁড়ি ঢেকে রাখতে হয়। অনেক সময় বাদুড় জাল ফুটো করে রস খায়। তাই নিপাহ ভাইরাস থেকে বাঁচতে কাঁচা রস না খাওয়ার পরামর্শ দেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫