সুষম খাবারের অন্যতম অনুষঙ্গ ভিটামিন। প্রতিবেলার খাবারে এর উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। নইলে শরীরে এর ঘাটতিজনিত বিভিন্ন সমস্যা তৈরি হয়। কয়েক ধরনের ভিটামিনের মধ্য ভিটামিন ডি একটি। এটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন।
উৎস
ভিটামিন ডি-কে ‘সানশাইন ভিটামিন’ হিসেবে উল্লেখ করা হয়। পর্যাপ্ত সূর্যের আলো ত্বকের সংস্পর্শে আসার পর শরীর ভিটামিন ডি তৈরি করে। এর জন্য নিয়মিত সূর্যের আলোয় সময় কাটানো দরকার।
প্রতিদিন বা সপ্তাহে সানস্ক্রিন ছাড়া কমপক্ষে দুবার মুখ, বাহু, হাত ও পায়ে সাধারণত ৫ থেকে ২৫ মিনিট সূর্যের আলো লাগানো দরকার। পাশাপাশি চর্বিযুক্ত মাছ, সামুদ্রিক খাবার, কুসুমসহ ডিম, দুধ ও সূর্যের আলোয় বেড়ে ওঠা মাশরুম খাওয়া উচিত। এ ছাড়া খোলা জায়গায় চরে বেড়ায় এমন প্রাণীর মাংসেও ভিটামিন ডি থাকে।
কতটুকু দরকার
ভিটামিন ডির প্রস্তাবিত দৈনিক পরিমাণ
ভিটামিন ডির অভাবজনিত সমস্যা
ভিটামিন ডি ও ক্যালসিয়াম
ভিটামিন ডি অন্ত্রে ক্যালসিয়াম শোষণ এবং পেশি ও হাড়ের স্বাভাবিক কাজ করতে সাহায্য করে। এতে রক্তে পর্যাপ্ত সিরাম ক্যালসিয়াম ও ফসফেটের ঘনত্ব বজায় থাকে। এটি খিঁচুনি প্রতিরোধ করে, হাড়ের বৃদ্ধি ও পুনর্নির্মাণের জন্য কাজ করে। ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি বয়স্ক ব্যক্তিদের হাড়ক্ষয় থেকে রক্ষা করতে সহায়তা করে।
করোনার চিকিৎসায়
কোভিড-১৯-এর চিকিৎসায় স্থূলতা ও ডায়াবেটিসের রোগীদের মধ্যে ভিটামিন ডির অভাব দেখা গেছে, যা উচ্চমৃত্যু হারের জন্য দায়ী বলে জানা গেছে। ভিটামিন ডি আসলে নিউমোনিয়া বা শ্বাসপ্রদাহ, প্রদাহজনক ও থ্রম্বোসিসের রোগীর তীব্রতা হ্রাস করে। তাই মহামারির প্রভাব হ্রাস করার জন্য কোভিড-১৯-এর চিকিৎসায় ভিটামিন ডি তুলনামূলকভাবে বেশি ব্যবহার হয়। এ ছাড়া রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ভিটামিন ডি কার্যকর।
সতর্কতা
মনে রাখতে হবে, অতিরিক্ত ভিটামিন ডির জন্য তৈরি হওয়া হাইপারক্যালসেমিয়া কিডনির সমস্যা তৈরি করতে পারে।
এতে এমনকি কিডনির ক্ষতিও হতে পারে। কারণ খুব বেশি ভিটামিন ডি থাকার ফলে ক্যালসিয়ামের শোষণ বেড়ে যায়। এর ফলে কিডনিতে পাথর তৈরি হতে পারে। এ ছাড়া অতিরিক্ত ভিটামিন ডি শরীরে ‘ভিটামিন ডি বিষাক্ততা’ বাড়াতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অতিরিক্ত ভিটামিন ডি ক্যাপসুল গ্রহণ করা যাবে না।
লেখক: পুষ্টিবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৭ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫