Ajker Patrika

১৫ জেলায় বইছে তাপপ্রবাহ, কত দিন থাকবে জানা গেল পূর্বাভাসে

আজকের পত্রিকা ডেস্ক­
১৫ জেলায় বইছে তাপপ্রবাহ, কত দিন থাকবে জানা গেল পূর্বাভাসে
ফাইল ছবি

চৈত্রের পর বৈশাখের খরতাপে পুড়ছে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের ১৫টি জেলা। এর মধ্যে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় বইছে মাঝারি মাত্রার তাপপ্রবাহ। রাজশাহীতে গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের আজ বুধবার সকালের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, দেশের ওপর দিয়ে বয়ে চলা এই তাপপ্রবাহ আগামী ২৪ এপ্রিল শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এর পর ২৫ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাঁচটি বিভাগে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায়ও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এর ফলে ২৫ এপ্রিল তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিন রোববার বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে উল্লেখ করে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৬ এপ্রিল ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে এদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত