
সারা দেশে আজ শুক্রবার সকালে তাপমাত্রা কোথাও কোথাও বাড়ছে, আবার কিছুটা কমছেও। গতকাল বৃহস্পতিবার উত্তরের দুই জেলা পঞ্চগড় ও কুড়িগ্রামের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল শৈত্যপ্রবাহ।
আজ কুড়িগ্রামে তাপমাত্রা সামান্য বাড়লেও পঞ্চগড়ে চলছে শৈত্যপ্রবাহ। এর সঙ্গে শৈত্যপ্রবাহের দাপট আবার শুরু হয়েছে দক্ষিণের দুই জেলা গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়।
গোপালগঞ্জে আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর চুয়াডাঙ্গায় ছিল ১০।
আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টার পূর্বাভাসে বলা হয়েছে, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও পঞ্চগড় জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে আরও জানানো হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
আগামীকাল শনিবার ২৪ জানুয়ারিও সারা দেশের আবহাওয়া থাকতে পারে শুষ্ক। ২৫ জানুয়ারি তাপমাত্রা কিছুটা বাড়লেও পরদিন ২৬ জানুয়ারি সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯, রংপুরে ১২ দশমিক ৮, ময়মনসিংহে ১২ দশমিক ৮, সিলেটে ১৩, চট্টগ্রামে ১৫ দশমিক ৫, খুলনায় ১২ দশমিক ৬ এবং বরিশালে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১১ ঘণ্টা আগে
দেশে ক্রমশই কমছে বন্য হাতির সংখ্যা, অন্যদিকে বাড়ছে মানুষ-হাতি সংঘাত। আবাসস্থল দখল ও ধ্বংস, বন উজাড়, অবৈধ শিকার ও বন্যপ্রাণী অপরাধের কারণে অস্তিত্বের সংকটে পড়েছে দেশের হাতি।
১ দিন আগে
উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
১ দিন আগে
মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
১ দিন আগে