ব্রয়লার মুরগির দাম বাড়ছে। বেড়েই চলেছে। গরিব মানুষের আমিষের প্রয়োজন অনেকটাই মেটায় ব্রয়লার মুরগি। গরিব পড়েছে বিপদে।
তবে আশার কথা শোনাচ্ছে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)। তাদের দাবি, এমন একটি মুরগির জাত উদ্ভাবন করা হয়েছে, যার মাংস হবে অনেক বেশি। দেশীয় জার্মপ্লাজম, ধারাবাহিক সিলেকশন ও ব্রিডিংয়ের মাধ্যমে এ মুরগির জাত উন্নত করা হয়েছে। প্রাণিজ আমিষের চাহিদা মেটাতে নতুন জাতের নাম দেওয়া হয়েছে ‘মাল্টি কালার টেবিল চিকেন’ বা এমসিটিসি।
দেশের মানুষকে আমিষের জোগান দেওয়ার ভাবনা ছিল বিএলআরআইয়ের গবেষকদের মনে। তাই মাংসের চাহিদা পূরণের লক্ষ্যে এ প্রকল্প চলছে এখন। দেশের পরিবর্তনশীল আবহাওয়ায় এই মুরগিগুলো টিকে থাকবে ভালো। এমসিটিসির মাংসের স্বাদ ও গুণাগুণ দেশি মুরগির মতোই। মাত্র আট সপ্তাহেই এর ওজন হবে ৯৭৫ গ্রাম থেকে এক কেজি। যেখানে সাধারণ দেশি মুরগির সময়ের প্রয়োজন তিন মাস। এই মুরগির মাংসের স্বাদ হবে দেশি মুরগির মতোই। আর পালকের রং হবে দেশি মুরগির পালকের মতো মিশ্র রঙের। ব্রয়লার মুরগির মতো সাদা নয়।
বিএলআরআইয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আতাউল গনি রাব্বানী বলেন, ‘এটি আমাদের নিজস্ব প্রকল্প ছিল। উদ্যোগ নেওয়া ও কার্যক্রম শুরু হয় ২০১৪ সালে। ২০১৬ সালে মাঠপর্যায়ে কাজ শুরু হয়। বর্তমানে এমসিটিসির প্রকল্পটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বর্তমানে ব্যাপক প্রসারের জন্য বেসরকারি ও সরকারি পর্যায়ের খামারে এটিকে নিরীক্ষা করা হচ্ছে। প্রকল্প সফল হয়েছে। পরবর্তীকালে সুবিধাজনক সময়ে প্রাতিষ্ঠানিকভাবে এর জাত উদ্ভাবনের ঘোষণা দেওয়া হবে।’
তিনি বলেন, ‘বিশেষজ্ঞদের মাধ্যমে এমসিটিসির প্যানেল টেস্ট করা হয়েছে। এ-সংশ্লিষ্ট সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এই জাতের মুরগি পালনে জায়গার পরিমাণ, ব্রিডিং, তাপমাত্রা, আলো ও বায়ু ব্যবস্থাপনা অন্যান্য মুরগির মতোই। আমাদের বিভিন্ন গবেষণায় সর্বোচ্চ ১.৫ শতাংশ মৃত্যুহার পাওয়া গেছে উদ্ভাবিত মুরগির।’
নতুন উদ্ভাবিত মাংসল জাতের মুরগি খামারি পর্যায়ে সম্প্রসারণ সফলভাবে করা সম্ভব। এতে খামারিরা প্রচলিত সোনালি বা অন্যান্য ককরেল মুরগির তুলনায় বাজারমূল্য বেশি পাবেন। ফলে স্বল্পমূল্যে প্রান্তিক খামারিরা অধিক মাংস উৎপাদনকারী মুরগি জাতের বাচ্চা পাবেন।
মাঠপর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ধারাবাহিক গবেষণার মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ও প্রান্তিক খামারি পর্যায়ে উৎপাদনক্ষমতা, অভিযোজনক্ষমতা, মৃত্যুহার, রোগ-বালাইয়ের প্রাদুর্ভাব ইতিমধ্যে মূল্যায়ন করা হয়েছে। বাণিজ্যিক খামার পর্যায়ে মূল্যায়ন ও সম্প্রসারণের জন্য প্রথমে ‘আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড কোম্পানি’র সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় এবং তাদের সঙ্গে যৌথ গবেষণা এখনো চলমান।
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আবদুল জলিল বলেন, ‘এমসিটিসি মুরগির জাতটি “দেশি ব্রয়লার” বলে অভিহিত করা হচ্ছে। এটিকে সাভারের দুটি, চট্টগ্রামে ১টি ও যশোরের ১টি সরকারি ফার্মে এবং প্রাইভেট দুটি ফার্মের মাধ্যমে আউটার ফার্মিং ট্রায়াল দেওয়া হচ্ছে। এর মধ্যে পুরো বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ুতে মুরগির অভিযোজনসক্ষমতা নিরূপণ করা হবে। এটি দেখভাল করবে প্রাণিসম্পদ অধিদপ্তর।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
২২ মিনিট আগে
গতকাল শনিবার দেশের প্রায় সব অঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস বা এর চেয়ে বেশি ছিল। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা জেলার কয়রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৫ দশমিক ২।
২১ ঘণ্টা আগে
অগ্নিনির্বাপক ফোমে ব্যবহৃত ক্ষতিকর ‘ফরএভার কেমিক্যালস’ বা চিরস্থায়ী রাসায়নিক দ্বারা পরিবেশ দূষণের অভিযোগে মার্কিন বহুজাতিক জায়ান্ট ৩এম-এর বিরুদ্ধে ঐতিহাসিক আইনি পদক্ষেপ গ্রহণ করেছে অস্ট্রেলিয়া সরকার। এই দূষণের ক্ষতিপূরণ হিসেবে কোম্পানিটির কাছে ২০০ কোটি অস্ট্রেলিয়ান ডলারের (প্রায় ১.৪৩ বিলিয়ন মার্কিন
৩ দিন আগে
দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে খুলনা বিভাগসহ দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
৬ দিন আগে