Ajker Patrika

অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কি প্রভাব পড়েছে

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০৯: ১২
অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশে কি প্রভাব পড়েছে
ছবি: এআই

প্রায় ১২০ কিলোমিটার গতিতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’। ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আজ মঙ্গলবার ভোর সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টার মধ্যে অন্ধ্র প্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের কাছাকাছি এলাকা দিয়ে উপকূল অতিক্রম করেছে। আঘাত হানার সময় এর বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছিল।

তবে ‘মুরাসু’র প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে তেমন পড়েনি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল সাড়ে ৭টায় বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল ঘূর্ণিঝড় মুরাসু আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভোরে প্রবল ঘূর্ণিঝড় আকারে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম সম্পন্ন করে। এটি বর্তমানে দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই।

এদিকে মধ্য কার্তিকে এসে গ্রামাঞ্চলে শীতের কিছুটা দেখা মিলেছে। কোথাও কোথাও কুয়াশাও পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে তাপমাত্রাও সামান্য কমতে পারে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় বাতাস পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ। রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে সূর্যাস্ত এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৬ মিনিটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত