ঘূর্ণিঝড় প্রলয়ংকরী দুর্যোগ। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুর্যোগ বাংলাদেশের উপকূলে আঘাত হেনে যাচ্ছে। প্রায় প্রতিবারই জানমালের ক্ষতিসাধন করছে; কখনো তার ব্যপ্তি ব্যাপক, কখনো খুব কম। প্রাকৃতিক দুর্যোগ বলে ঘূর্ণিঝড় বন্ধ বা প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু এর ছোবল থেকে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো যায়।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে বাংলাদেশে লাখ লাখ মানুষের প্রাণহানি ঘটেছে নানা সময়ে, বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছে উপকূলীয় এলাকার বাসিন্দারা। বিগত কয়েক দশকে বাংলাদেশের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় ঝড়ে প্রাণক্ষয় কমেছে। কিন্তু তার আগে ১৯৭০ সালে ভোলার উপকূলে আঘাত হানা পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড়সহ কয়েক শতকে বহু ঘূর্ণিঝড়ে লাখ লাখ মানুষের প্রাণহানিসহ অপরিসীম ক্ষতি হয়েছে।
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা যখন কক্সবাজার উপকূলের দিকে প্রায় ১৭৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে, সেই সময়ে চলুন দেখে নিই কয়েক শতকে এই বঙ্গভূমিতে আঘাত হানা প্রলয়ংকরী ঝড়গুলোতে প্রাণহানির চিত্র। অতি আদিকালের সুনির্দিষ্ট তথ্য না থাকলেও মুঘল যুগ থেকে ঝড়গুলোতে প্রাণহানির কিছু কিছু চিত্র পাওয়া যায়।
আরও পড়ুন:

মুদিদোকান, কাঁচাবাজার, মাছের আড়ত ও ফলের দোকানে পলিথিন ব্যবহার বৃদ্ধি পেয়েছে। তবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব বিভাগ ও সংস্থাকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
৩৩ মিনিট আগে
আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
৪ ঘণ্টা আগে
জলবায়ু পরিবর্তন ও বৈরী আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় জীববৈচিত্র্যবিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারণে উপকূলীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা, অগ্রাধিকার ও সুপারিশ অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন সংলাপের অংশগ্রহণকারীরা...
১৬ ঘণ্টা আগে
পূর্বাভাস অনুযায়ী, আজ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে