
শরৎকাল পেরিয়ে হেমন্ত আসতে আর দিন ১২ বাকি। তবে আশ্বিনের শেষবেলায় আবহাওয়া বেশ শান্ত হতে শুরু করেছে। ভোরবেলায় দেশের কোনো কোনো অঞ্চলে পড়ছে কুয়াশা। দুপুরের দিকে কিছুটা ভ্যাপসা গরম পড়লেও কখনো কখনো একপশলা বৃষ্টিও ঝরছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার রাজশাহী অঞ্চল ছাড়া দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা খুব একটা কমবে না।
আবহাওয়া অধিদপ্তরের গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় অবস্থান করছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর ও টাঙ্গাইলে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ শনিবার সন্ধ্যা ৬টা থেকে রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।

চরম শিল্পবর্জ্য ও পয়োনিষ্কাশনে বিষাক্ত হয়ে পড়া রাজধানীর বুড়িগঙ্গা নদীতে এখনো অন্তত ২০টি বিপন্ন প্রজাতির গাঙ্গেয় ডলফিন বা ‘শুশুক’ টিকে রয়েছে। যেখানে বুড়িগঙ্গার পানিতে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্ত হয়ে গেছে...
১৮ ঘণ্টা আগে
সিলেট বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে
উত্তর মিয়ানমার, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আরও দুর্বল হতে পারে। ১ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
২ দিন আগে
নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর এবং সংশ্লিষ্ট নৌবন্দরকে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
৩ দিন আগে