
বৈরী আবহাওয়ায় গতকাল বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। এরই মধ্যে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস থেকে। তা ছাড়া চলতি মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। এতে কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে।
কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান বলেন, উপকূলজুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দু-তিন দিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। ২৬, ২৭ কিংবা ২৮ মের দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ বা দুর্বল ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে।
এদিকে আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকে কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকের আনাগোনা দেখা যায়। সমুদ্রসৈকতে গোসলে নামতে পর্যটকদের সতর্কতা জারির পাশাপাশি জেলা প্রশাসন বালুচরে লাল পতাকা উঁচিয়ে দিয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ডের সদস্যরা এবং বিচকর্মীরা সতর্ক রয়েছেন।

রাজধানী ঢাকায় আগের দিনের চেয়ে আজ মঙ্গলবার সকালে তাপমাত্রা কমেছে। গতকাল সোমবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২। যা আজ সকালে ছিল ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
৪ ঘণ্টা আগে
আজ সোমবার ভোরের আলো ফোটার পরপরই রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখা গিয়েছিল। এর সঙ্গে ছিল হালকা কুয়াশা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের ৮টি বিভাগেই দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।
১ দিন আগে
ফাগুন মাসের বিদায় বেলায় ঝড়-বৃষ্টির বার্তা দিচ্ছে প্রকৃতি। আজ সোমবার দেশের দুপুরের মধ্যে তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বাতাসের গতি ৬০ পর্যন্ত হতে পারে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।
১ দিন আগে