
কী ভ্যাপসা গরমই না পড়েছিল গতকাল দুপুরে। ছিল সূর্যের তেজ। কিন্তু পড়ন্ত বিকেলে নামে কালবৈশাখী, কয়েক ঘণ্টা ধরে ঝরে বৃষ্টি। রাজধানী ঢাকাতেই এ সময় বৃষ্টি হয়েছে ২৭ মিলিমিটার।
ঝড়-বৃষ্টির এই ধারা আজ বৃহস্পতিবারও চলতে পারে। কমপক্ষে ১৮ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে কালবৈশাখী।
আজ সকালে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুরের মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইলে, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ বেলা ১টা পর্যন্ত আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৫ দশমিক ২।
এ ছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় ভোর ৫টা ২০ মিনিটে।

আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
১৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বুধবার (২৪ জুন) ভারী বৃষ্টি প্রভাব আজও রয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালেও আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ৩৪ মিলিমিটার। আর সারা দেশের মধ্য গতকাল বেশি বৃষ্টিপাত ছিল সিলেটে ৬৪ মিলিমিটার।
২ দিন আগে
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ ঋণভিত্তিক নয়, অনুদানভিত্তিক আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের দায় অত্যন্ত সামান্য।
২ দিন আগে
হিট ডোম বা তাপ বলয়ের প্রভাবে তীব্র তাপপ্রবাহে পুড়ছে পুরো ইউরোপ। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক বিশ্লেষণে বলা হয়েছে, আজ বুধবার ইউরোপের প্রায় ৯ কোটি ৪০ লাখ মানুষ ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা প্রত্যক্ষ করবে, যাদের বড় অংশ ফ্রান্স ও স্পেনের বাসিন্দা...
২ দিন আগে