দিগন্তের মাঝে হঠাৎ চিলের ছোঁ মেরে শিকার ধরার দৃশ্য দারুণ মুগ্ধতার জন্ম দেয়। উড়ন্ত শিকারি পাখিরা এই অতর্কিত হামলার মধ্য দিয়েই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে।
দুর্লভ পাখি ‘চিল’। সুবিশাল আকাশে অলস ভঙ্গিমায় ভেসে বেড়ায় এই পাখি। নৌকার হালের মতো লেজ ব্যবহারের মাধ্যমে মুহূর্তেই দিক ঠিক করতে পারে। উড়তে পারে বাতাসের প্রতিকূলেও। দূর আকাশ হতে নিমেষেই নেমে ছো মেরে নিয়ে যায় গৃহস্থের আঙিনার হাঁস-মুরগির ছানা।
তবে এখন আর আগের মতো শিকারি এই পাখি চোখে পড়ে না। নানা রকম চিল আছে। যেমন-ভুবন চিল, বাদামি চিল, গোদা চিল, ডোম চিল প্রভৃতি।
এদের পা খুব শক্তিশালী এবং এগুলো সাদা পালকে ঢাকা থাকে। গাছ, খুঁটি, বা বৈদ্যুতিক তারে বসে কিংবা বাতাসে উড়ে উড়ে এরা আহার খোঁজে এবং পায়ের শক্তিশালী লম্বা নখ দিয়ে শিকার ধরে খায়।
পাখি বিশেষজ্ঞরা জানিয়েছেন, চিল খুবই সুযোগ সন্ধানী ও শিকারি পাখি। পানির আশপাশে আবাসস্থলে মাছই তাদের প্রধান খাদ্য হয়ে ওঠে। মৃত বা রুগ্ণ মাছও খায়। আহত, মৃত বা অপ্রাপ্তবয়স্ক পাখি, ব্যাঙ, সরীসৃপ এবং পোকামাকড়ও খায়। এ ছাড়া হাঁস-মুরগির ছানাও শিকার করে তারা। কসাইখানা, বর্জ্য স্তূপ, ময়লার স্তূপ, মাছবাজার এবং পোতাশ্রয়ের উচ্ছিষ্ট আর বর্জ্য খেয়ে থাকে এই পাখি।

এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগে
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে বেলা ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি...
২ দিন আগে
ঢাকা ও আশপাশের এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
২ দিন আগে