রাজধানী ঢাকায় গতকাল সোমবার সন্ধ্যার পর বয়ে যায় কালবৈশাখী। আজ মঙ্গলবার ভোরবেলায়ও এই অঞ্চলের আকাশ ছিল হালকা মেঘাচ্ছন্ন। তবে আজ দিনের যে কোনো সময় ৪৫ থেকে ৬০ গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে।
এই কালবৈশাখী শুধু ঢাকাতেই নয়; ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে।
আজ সকাল ৭টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
এদিকে আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় গরম কিছুটা বেড়েছে। গতকাল সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ হয়েছে ২৬ দশমিক ৭।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫১ মিনিটে।

আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু’এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি...
২১ ঘণ্টা আগে
ঢাকা ও আশপাশের এলাকার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে দুপুর ১টার মধ্যে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে।
১ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
২ দিন আগে
বৈশাখ মাস শুরুর আগেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের কবলে পড়েছে মানুষ। চৈত্রের শেষ যত ঘনিয়ে আসছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা ততই বাড়ছে। তেমনি আজ ঢাকাসহ দেশের ১৯ জেলায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আশঙ্কা রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও...
২ দিন আগে