পানি বিহনে মরণ হয় মানুষ, প্রাণী ও উদ্ভিদের। আবার, পানিরই প্লাবনে ভেসে যায় মানুষের মৃতদেহ ও জনপদ।
এই তো কয়ে কমাস আগেই পানির তোড়ে তছনছ হলো হাওরাঞ্চল আর তিস্তা-ব্রহ্মপুত্রের জনপদ। ওদিকে, বাংলাদেশের উপকূলীয় এলাকায় পানির অভাব নেই; জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতিরও সীমা নেই। আর, ক্রমবর্ধমান লবণাক্ততায় দক্ষিণের বিশাল অঞ্চলে তৈরি হয়েছে সুপেয় পানির সংকট, অকেজো হয়ে যাচ্ছে ফসলের জমি। অনেক এলাকায় নলকূপেও ওঠে নোনা পানি। এসব অঞ্চলে কিংবা বরেন্দ্র এলাকায় ভূগর্ভস্থ পানির নির্বিচার উত্তোলন কখনো স্থায়ী সমাধান হতে পারে না। বরেন্দ্র অঞ্চলের কোথাও কোথাও তো এখন দেড় হাজার ফুট গভীরেও ভূগর্ভস্থ পানির সন্ধান মিলছে না! সেখানে কৃষি বিপ্লব ঘটাতে ভূগর্ভস্থ পানি শুষে নিয়েছি আমরা।
পানি বিশেষজ্ঞরা জানেন, প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূগর্ভস্থ পানির প্রতুলতা তৈরি হতে ছয় শ থেকে আড়াই হাজার বছর পর্যন্ত লেগে যায়! কেবল উপকূলীয় বা বরেন্দ্র অঞ্চল নয়, ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির ব্যবহার বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে। তদুপরি, একের পর এক পানি কোম্পানিকে আমরা ভূগর্ভস্থ পানি তুলে বোতলজাত পানির ব্যবসা করতে দিয়েছি। কৃত্রিম বাবু হতে গিয়ে আমরা জনসাধারণও বোতলের পানিতে অভ্যস্ত হয়ে পড়েছি, পরিণতির কথা একবারও ভাবিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুপেয় পানি, সেচের পানি থাকবে তো দেশে! এসব কিছুর পেছনে কতটা প্রাকৃতিক কারণ আর কতটা মানবসৃষ্ট, সে ভাবনাটাও জরুরি।
জলাশয়গুলো আমরা ভরাট করে ফেলেছি। নদীগুলোকে করেছি মারাত্মক দূষিত। নদীকে ইতিমধ্যেই জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু নদীদখল বা নদীহত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ আজ পর্যন্ত দেখা যায়নি। আরেকদিকে, পদ্মা কিংবা তিস্তা হেঁটেই পাড়ি দেওয়া যায় শুষ্ক মৌসুমে, কিন্তু বর্ষায় তাদের পাড় ভেসে যায়! এত দিনে আমরা নিশ্চয় বুঝে গেছি, উজানের ভারত তাদের চাহিদা পূরণ না করে আমাদের পানি দেবে না। এই অন্যায্যতার প্রতি নীরব মান্যতা একদিন আমাদের সুফলা বদ্বীপটাকে কোথায় নিয়ে যাবে, ভাবলেও গা শিউরে ওঠে!
আফসোস, পানির দেশ বাংলাদেশে পানি সংকটের আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। পানি দিবসে সামান্য নড়েচড়ে ওঠার মধ্যে সমাধান আছে বলে মনে হয় না। পানি এবং পানির সকল উৎসই প্রাকৃতিক। প্রকৃতির যত্ন না নিয়ে তথাকথিত উন্নত জীবনের দিকে ছুটতে থাকলে প্রকৃতি প্রতিশোধ নেবে। নিচ্ছেও। খাদ্য বিনে মানুষ হয়তো কয়েক সপ্তাহ বাঁচতে পারে। কিন্তু পানি বিনে কয়দিন বাঁচা সম্ভব? খাদ্য উৎপাদন ও প্রস্তুত করতেও তো পানি অপরিহার্য। ব্যক্তিগত স্বাস্থ্য অথবা পয়োনিষ্কাশনও সম্ভব নয় পানি ছাড়া।
পানির সংকট প্রথমেই আক্রান্ত করে নারীদের। পানি সংগ্রহ ও সংরক্ষণে পুরুষেরা ভূমিকা পালন করে না বললেই চলে। নারীদের সারা দিনের এক চতুর্থাংশ সময় ব্যয় হয় সংসারের সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে। পানির অভাবে এবং পানিবাহিত রোগে পৃথিবীর লাখ লাখ মানুষের অকালমৃত্যু হচ্ছে। অতি দরিদ্র মানুষেরা পানি বিপর্যয়ের শিকার হচ্ছে সবার আগে। নারীস্বাস্থ্যের ঝুঁকি এ ক্ষেত্রেও সবচেয়ে বেশি। কেবল পানি বিপর্যয়ের কারণে ক্রমবর্ধমান জনসংখ্যার বাংলাদেশের বরিশাল জেলার জনসংখ্যা কমতে শুরু করেছে। পানির প্রতি সংবেদনশীল না হয়ে মানুষের বাঁচার পথ নেই।

ফাল্গুনের প্রথম থেকে বাড়ছে তাপমাত্রা, সারা দেশেই বাড়ছে গরম। গত বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে— ৩৫ ডিগ্রি সেলসিয়াস। পার্বত্য এই জেলায় পরদিন গতকাল বৃহস্পতিবার সেটি কিছুটা কমে হয়েছে ৩৪ দশমিক ৫।
৩১ মিনিট আগে
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ১৯। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
৫ ঘণ্টা আগে
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক
১৭ ঘণ্টা আগে
আজ সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কাল রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
১ দিন আগে