ঘূর্ণিঝড় রিমালের আঘাতে সুন্দরবনে আরও ১৫টি মৃত হরিণ ও একটি অজগর উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বন্যপ্রাণী মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭ টি। এদিকে সুন্দরবন থেকে জীবিত হরিণ লোকালয়ে আসতে শুরু করেছে বলে জানা গেছে।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো বলেন, গত মঙ্গলবার থেকে সুন্দরবনে তল্লাশি করে প্রতিদিন তারা মৃত অবস্থায় হরিণ উদ্ধার করছে। আজ শুক্রবারও বনের বিভিন্ন এলাকা থেকে তাঁরা ১৫টি মৃত হরিণ উদ্ধার করে। এর মধ্যে কয়েকটি হরিণের দেহ অনেকাংশে পচে গেছে। এ নিয়ে গত মঙ্গলবার থেকে আজ শুক্রবার পর্যন্ত তারা ১১১টি মৃত হরিণ,৫টি বন্য শূকর, এবং একটি অজগর উদ্ধার করা হলো।
তিনি আরও বলেন, এ ছাড়া জলোচ্ছ্বাসে নদীতে ভাসতে থাকা জীবিত ১৮টি হরিণ উদ্ধার করে অবমুক্ত করা হয়েছে। এখনো বনের মধ্যে বন বিভাগের সদস্যরা তল্লাশি করছেন। দু-এক দিনের মধ্যে তল্লাশি শেষ করা হবে।
জানতে চাইলে তিনি বলেন, ভয় পেয়ে হরিণ লোকালয়ে আসতে পারে। বনের কোথাও আর কোনো বন্যপ্রাণী মরে পড়ে আছে কি না, তা ঘুরে দেখছেন বন বিভাগের সদস্যরা। তালিকা পাওয়ার পর সুন্দরবনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যাবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আজকের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।
১ ঘণ্টা আগে
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
১ দিন আগে
বৈশাখ মাস আসতে এখনো তিন দিন বাকি। তবে এবারের চৈত্র মাস থেকে দাপট দেখাচ্ছে কালবৈশাখী। চৈত্রের শেষদিকে কালবৈশাখীর দাপট যেন আরও বেড়েছে। এর সঙ্গে ঝরছে বৃষ্টি। অনেক জায়গায় আবার শিলা ও বজ্রবৃষ্টিও হচ্ছে। গতকাল বৃহস্পতিবার সারা দিনই দেশের বেশির ভাগ অঞ্চলে আকাশ ছিল মেঘাচ্ছন্ন।
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৮ থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ৬০ থেকে ৮০ কিলোমিটার বা এর বেশি বেগে ঝোড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সঙ্গে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টি হতে পারে।
৩ দিন আগে